রাজনীতি

জ্বালানি সংকট সমাধানে কিছুটা সময় প্রয়োজন: শিল্পমন্ত্রী

প্রতিবেদক
মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি
সব খবর

শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, দেশের বর্তমান জ্বালানি সংকট থেকে উত্তরণের জন্য আরও সময়ের প্রয়োজন। বুধবার (৫ আগস্ট) সকালে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী স্পষ্টভাবে জানান যে, পর্যাপ্ত অবকাঠামো গড়ে না ওঠায় লোডশেডিং সমস্যার তাৎক্ষণিক সমাধান করা সম্ভব নয়।

বিগত ১৭ বছরের জবাবদিহিহীন শাসনব্যবস্থাকে বিদ্যমান লোডশেডিংয়ের জন্য দায়ী করে মন্ত্রী বলেন, দুই-তিন দিন পরপর দুই থেকে চার ঘণ্টার যে লোডশেডিং হচ্ছে, তা অতীতের অব্যবস্থাপনার ফল। বাংলাদেশ জ্বালানির একটি বড় অংশ আমদানিকৃত তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) থেকে পেলেও, তা রূপান্তর ও সংরক্ষণের প্রয়োজনীয় অবকাঠামো অতীতে পর্যাপ্তভাবে গড়ে তোলা হয়নি। তিনি এই সময়কে একটি ‘ট্রানজিশন টাইম’ হিসেবে মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করে বাসাবাড়ি, শিল্প-কারখানা ও নতুন বিনিয়োগের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে কিছুটা সময় লাগবে। অবকাঠামো নির্মাণে সময়ের বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ছাত্র-জনতা, স্কুলশিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত অংশগ্রহণে এই আন্দোলন শক্তিশালী রূপ পায় এবং একটি নতুন সামাজিক শক্তির উত্থান ঘটে। প্রায় ৫০ থেকে ৫৫ বছরের ব্যবধানে জাতি দ্বিতীয়বারের মতো গণতান্ত্রিক পরিবর্তনের জন্য জেগে উঠেছে, যা বিশ্বে একটি বিরল দৃষ্টান্ত। সাম্প্রতিক জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণ তাদের প্রতিনিধিদের পাঁচ বছরের জন্য দায়িত্ব দিয়েছে। এই সময়ের মধ্যে ভালো কাজ করলেই জনগণের আস্থা পুনর্নবীকরণ হবে, আর এই জবাবদিহিতার সংস্কৃতিই গণতন্ত্রের ভিত্তি।

সিলেটের শিল্পায়ন ও উন্নয়নের রূপরেখা তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমানে সিলেটে দুটি বিসিক শিল্পনগরীর আয়তন প্রায় ৩০ একর। চলতি বছরই প্রায় ১৮৭ একর আয়তনের নতুন একটি বিসিক শিল্পনগরীর কাজ শুরু হবে, যা বিদ্যমান শিল্পনগরীগুলোর সম্মিলিত আয়তনের ছয় গুণ। এর মাধ্যমে সিলেটে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। এছাড়া আগামী বছরের মধ্যে সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজ শেষ হবে। একই সাথে সিলেট-চট্টগ্রাম সড়ক এবং আখাউড়া-সিলেট রেললাইনের কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে সিলেট-চট্টগ্রাম রেল সংযোগ উন্নত হলে পণ্যবাহী ট্রেন চার থেকে পাঁচ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারবে।

জুলাই আন্দোলনে গড়ে ওঠা তরুণ প্রজন্মের শক্তিকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, এই তারুণ্যশক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলেই আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম আব্দুল মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।