অর্থনীতি

দাম সমন্বয় না হওয়ায় ৬০ শতাংশ অত্যাবশ্যকীয় ওষুধের উৎপাদন বন্ধ

প্রতিবেদক
ব্যবসাপ্রতিষ্ঠানের মুনাফার ১% সমাজের জন্য ব্যয় বাধ্যতামূলক হচ্ছে ব্যবসাপ্রতিষ্ঠানের মুনাফার ১% সমাজের জন্য ব্যয় বাধ্যতামূলক হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক চায় তালেবান সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক চায় তালেবান সরকার গুম হওয়া ২৫১ নাগরিকের পরিবারে অন্তহীন অপেক্ষা গুম হওয়া ২৫১ নাগরিকের পরিবারে অন্তহীন অপেক্ষা গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে: নাহিদ ইসলাম গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে: নাহিদ ইসলাম নেপাল ও চীনে ভয়াবহ বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার নেপাল ও চীনে ভয়াবহ বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম হওয়া স্বজনদের কান্না ও নতুন আইনের আশ্বাস গুম হওয়া স্বজনদের কান্না ও নতুন আইনের আশ্বাস গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে বিদ্যুতের ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়ালো দেশে বিদ্যুতের ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়ালো ব্রাহ্মণবাড়িয়া নিয়ে দুঃখ প্রকাশ, এনসিপির কর্মসূচি থেকে সরলো কওমি ছাত্র ঐক্য ব্রাহ্মণবাড়িয়া নিয়ে দুঃখ প্রকাশ, এনসিপির কর্মসূচি থেকে সরলো কওমি ছাত্র ঐক্য
সব খবর

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় থাকা ১১৭টি ওষুধের মধ্যে বর্তমানে প্রায় ৬০ শতাংশের উৎপাদন বন্ধ রয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বাপি) জানিয়েছে, উৎপাদন ব্যয় অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়া এবং দীর্ঘদিন ধরে ওষুধের দাম সমন্বয় না করার ফলে কোম্পানিগুলো লোকসানের মুখে পড়ে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। সোমবার (২৪ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বাপির কার্যালয়ে ‘ওষুধ শিল্পের অগ্রগতি: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় এই সংকটময় পরিস্থিতির তথ্য তুলে ধরা হয়।

বাপি নেতারা জানান, মূল্যস্ফীতি, ডলারের বিনিময় হার বৃদ্ধি, শ্রমিকের মজুরি এবং গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ার ফলে ওষুধ উৎপাদনের সামগ্রিক ব্যয় অনেক বেড়েছে। অথচ ১৯৯৪ সালের মূল্য নির্ধারণ কাঠামোর ভিত্তিতেই এখনো অধিকাংশ ওষুধের দাম নির্ধারিত হচ্ছে। গত ৩২ বছরে ওষুধের দাম মাত্র দুবার সমন্বয় করা হয়েছে, যা বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে কোম্পানিগুলো উৎপাদন খরচই তুলে আনতে পারছে না। এই পরিস্থিতির কারণে সাধারণ রোগীদের এখন এসব ওষুধের পরিবর্তে অনেক ক্ষেত্রে তুলনামূলক বেশি দামের বিকল্প ওষুধ কিনতে হচ্ছে, যা চিকিৎসা ব্যয়কে আরও বাড়িয়ে দিচ্ছে।

বাপির ভাইস প্রেসিডেন্ট মোসাদ্দেক হোসেন জানান, ১৯৯৪ সালে ১১৭টি ওষুধের তালিকা করা হলেও এর মধ্যে ১৯টি ওষুধ উৎপাদনের জন্য নিবন্ধিত হয়নি। বাকি ৯৮টি ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করা হলেও বর্তমান উৎপাদন খরচের বিপরীতে দাম সমন্বয় না হওয়ায় ৬০ শতাংশ ওষুধের উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। ডেল্টা ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সমিতির সাবেক মহাসচিব ডা. জাকির হোসেন বলেন, ওষুধশিল্পকে কেবল মূল্য নিয়ন্ত্রণের দৃষ্টিতে দেখলে দীর্ঘমেয়াদে বিনিয়োগ ও উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। তিনি অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা নিয়মিত হালনাগাদ করার পাশাপাশি দাম নির্ধারণে স্বচ্ছ ও টেকসই নীতি গ্রহণের আহ্বান জানান। এছাড়া সরকার চাইলে ভর্তুকি বা সরকারি ক্রয়ের মাধ্যমে সুলভ মূল্যে ওষুধ সরবরাহ করতে পারে বলে তিনি মন্তব্য করেন।

বাপির মহাসচিব মুহাম্মদ হালিমুজ্জামান জানান, গ্যাস ও বিদ্যুতের সংকটের কারণে উৎপাদন ব্যয় আরও বেড়েছে। বিদ্যুৎ বিভ্রাটের সময় উৎপাদন প্রক্রিয়া বন্ধ করা সম্ভব হয় না বিধায় কারখানাগুলোকে জেনারেটর, বড় ইউপিএস ও বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে হচ্ছে। গ্যাসের সংকটে অনেক ক্ষেত্রে জেনারেটর চালাতে ডিজেলের ব্যবহার করতে হচ্ছে, যা উৎপাদন খরচকে আরও বাড়িয়ে দিয়েছে। ওষুধশিল্পের প্রতিনিধিরা তাই বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা নিয়মিত হালনাগাদ এবং উৎপাদন ব্যয় বিবেচনায় নিয়ে নির্দিষ্ট সময় পরপর দাম সমন্বয়ের দাবি জানিয়েছেন।