রাজনীতি

ফরিদপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে: নাহিদ ইসলাম গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে: নাহিদ ইসলাম নেপাল ও চীনে ভয়াবহ বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার নেপাল ও চীনে ভয়াবহ বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম হওয়া স্বজনদের কান্না ও নতুন আইনের আশ্বাস গুম হওয়া স্বজনদের কান্না ও নতুন আইনের আশ্বাস গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে বিদ্যুতের ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়ালো দেশে বিদ্যুতের ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়ালো ব্রাহ্মণবাড়িয়া নিয়ে দুঃখ প্রকাশ, এনসিপির কর্মসূচি থেকে সরলো কওমি ছাত্র ঐক্য ব্রাহ্মণবাড়িয়া নিয়ে দুঃখ প্রকাশ, এনসিপির কর্মসূচি থেকে সরলো কওমি ছাত্র ঐক্য মনোহরগঞ্জের ৪০০ বছরের পুরোনো গায়েবি মসজিদ: ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী মনোহরগঞ্জের ৪০০ বছরের পুরোনো গায়েবি মসজিদ: ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী আল নাসরের জয়ে রোনালদোর ক্যারিয়ার গোল ৯৭৮ আল নাসরের জয়ে রোনালদোর ক্যারিয়ার গোল ৯৭৮ নারী সাংবাদিককে হেনস্তা: চার দিনেও মিলল না বিচার নারী সাংবাদিককে হেনস্তা: চার দিনেও মিলল না বিচার
সব খবর

ফরিদপুর শহরের জসীম উদ্দীন হলে গত শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফরিদপুর জেলা শাখার আয়োজনে একটি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি এস,এম, আবুল বাশার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি শামীম আতাহার।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ডা. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও ফরিদপুর অঞ্চল পরিচালক মুহা: আজহারুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও অঞ্চল সহকারী পরিচালক এস এম শাহজাহান, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মো. আকতারুজ্জামান, ফরিদপুর জেলা জামায়াতের আমির মো. বদরউদ্দিন, নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদসহ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হওয়া সত্ত্বেও শ্রমিকরা দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য অধিকার ও প্রাপ্য মর্যাদা থেকে বঞ্চিত। বিভিন্ন সময়ে রাজনৈতিক স্বার্থে শ্রমিকদের ব্যবহার করা হলেও তাদের জীবনমান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী শ্রমনীতি বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলে তারা মন্তব্য করেন।

বক্তারা আরও বলেন, বৈষম্যহীন সমাজ গড়তে শ্রমিকদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করা জরুরি। তারা আশা প্রকাশ করেন যে, শ্রমিকদের সমর্থনের মধ্য দিয়ে জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় আসতে পারলে বাংলাদেশে ইনসাফ ও ইসলামী সম্প্রীতি কায়েম হবে এবং এর মাধ্যমে শ্রমিকদের সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে। এ লক্ষ্যে দেশের শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।