অর্থনীতি

নতুনধরা গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফেরদৌস আরা

প্রতিবেদক
সব খবর

দেশের ক্রমবর্ধমান আবাসন খাতের চ্যালেঞ্জ এবং অপরিকল্পিত নগরায়ণ থেকে উত্তরণের উপায় নিয়ে নতুনধরা গ্রুপের করপোরেট হেডকোয়ার্টার্সে একটি বিশেষ আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা। অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে তিনি নতুনধরা গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আনুষ্ঠানিক চুক্তিতে স্বাক্ষর করেন, যার মাধ্যমে প্রতিষ্ঠানটির সঙ্গে এই বিশিষ্ট শিল্পীর অংশীদারত্বের সূচনা হলো।

নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী-উজ-জামান সভায় সভাপতিত্ব করেন। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন যে, আবাসন কেবল জমি বা স্থাপনার বিষয় নয়, বরং এটি মানুষের সুন্দর ও নিরাপদ জীবনযাপনের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে পরিকল্পিত ও পরিবেশবান্ধব আবাসন ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন। সভায় নিরাপদ ও মানসম্মত আবাসন নিশ্চিতকরণ, ভূমি ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আবাসন ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে নতুনধরা গ্রুপের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন উপদেষ্টা সালাম মাহমুদ ও হাফিজ রহমান বক্তব্য রাখেন। সভায় গ্রুপের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সব খবর