রাজনীতি

সারের সংকট নেই, সরবরাহ বিঘ্নকারীদের বিচার হবে: কৃষিমন্ত্রী

প্রতিবেদক
বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বৃদ্ধি, নতুন দর ২০৪ টাকা বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বৃদ্ধি, নতুন দর ২০৪ টাকা দেশের আট বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দেশের আট বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস তনু হত্যায় জড়িত সন্দেহে দুই সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে রেড নোটিশ তনু হত্যায় জড়িত সন্দেহে দুই সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে রেড নোটিশ দেশের ১২ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দেশের ১২ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস বিশ্বের শীর্ষ ১০০ প্রতিরক্ষা কোম্পানি: কোন দেশের কত প্রতিষ্ঠান বিশ্বের শীর্ষ ১০০ প্রতিরক্ষা কোম্পানি: কোন দেশের কত প্রতিষ্ঠান দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১১১০ দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১১১০ ত্রিশালে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে সিএনজি চালকদের সড়ক অবরোধ ত্রিশালে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে সিএনজি চালকদের সড়ক অবরোধ জ্বালানি সংকট কাটাতে এলএনজি আমদানিতে জোর দিচ্ছে সরকার জ্বালানি সংকট কাটাতে এলএনজি আমদানিতে জোর দিচ্ছে সরকার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমানোর কারণ জানাল আদানি পাওয়ার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমানোর কারণ জানাল আদানি পাওয়ার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে লোডশেডিংয়ে মুঠোফোনের আলোয় চিকিৎসা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে লোডশেডিংয়ে মুঠোফোনের আলোয় চিকিৎসা
সব খবর

দেশের বাজারে সারের কোনো সংকট নেই বলে জাতীয় সংসদে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ। বুধবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধিতে এনসিপির সংসদ সদস্য আখতার হোসেনের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী স্পষ্টভাবে বলেন, তিনি যা বলছেন তা সত্য। আখতার হোসেনের নোটিশের মূল বিষয় ছিল সারের বাজারে অসাধু সিন্ডিকেটের দৌরাত্ম্য, বিতরণ অব্যবস্থাপনা এবং সরকারের কাঠামোগত দায়বদ্ধতা নিরূপণপূর্বক কৃষকদের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ।

এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, মৃত ব্যক্তিদের নামে এখনো সারের ডিলারশিপ বহাল আছে। এছাড়া এক ইউনিয়নের বা অন্য জেলার মানুষের নামে ডিলারশিপ থাকার বিষয়টিও তিনি উল্লেখ করেন। তিনি নিজেও কলমাকান্দা-দুর্গাপুরে খোঁজ নিয়ে সারের ন্যায্যমূল্য নিয়ে একই রকম অব্যবস্থাপনার তথ্য পেয়েছেন বলে জানান।

জবাবে কৃষিমন্ত্রী জানান, মাঠপর্যায়ে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো রোধ করতে স্থানীয় প্রশাসনের সহায়তায় বিশেষ টাস্কফোর্স ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, সরকারের গুদামে পর্যাপ্ত সার আছে, মূলত বিতরণ ব্যবস্থায় সমস্যা রয়েছে। বর্তমানে প্রায় ১৩ লাখ টন সার মজুত আছে, যেখানে গত বছর ১২ লাখ টনের প্রয়োজন থাকলেও কোনো ঘাটতি হয়নি। এছাড়া পাইপলাইনে আরও ৪ লাখ ৪২ হাজার ৮০০ টন সার রয়েছে।

মন্ত্রী আরও জানান, ২০২৫-২৬ অর্থবছরের আগস্ট মাসে যেখানে রংপুরে ১০ হাজার ৫৯০ টন সার সরবরাহ করা হয়েছিল, সেখানে ২০২৬-২৭ অর্থবছরের একই সময়ে ১৮ হাজার ৮৪৭ টন সরবরাহ করা হয়েছে। তিনি বলেন, কৃষি নিয়ে মিথ্যা কথা বলা যায় না। দেশে সার উৎপাদন চাহিদার তুলনায় কম হওয়ায় মূলত ইউরিয়া সারই উৎপাদিত হয় এবং অন্যান্য সার মাত্র এক লাখ টন উৎপাদিত হয়। সরবরাহ ব্যবস্থায় যারা বিঘ্ন ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।