বিনোদন

শিল্পকলা একাডেমিতে তিন দিনের চলচ্চিত্র উৎসবে দেখা যাবে ৬ সিনেমা

প্রতিবেদক
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যায় বন্ধু দীপ ৪ দিনের রিমান্ডে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যায় বন্ধু দীপ ৪ দিনের রিমান্ডে চট্টগ্রামে চাঁদার দাবিতে প্রবাসীকে হুমকি, গ্রেপ্তার ১ চট্টগ্রামে চাঁদার দাবিতে প্রবাসীকে হুমকি, গ্রেপ্তার ১ মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ শিক্ষামন্ত্রীর নিজ উপজেলা কচুয়ায় এইচএসসি ও আলিম ফলাফলে বড় বিপর্যয় শিক্ষামন্ত্রীর নিজ উপজেলা কচুয়ায় এইচএসসি ও আলিম ফলাফলে বড় বিপর্যয় বেকার যুবকদের জন্য সহজ শর্তে ১০ লাখ টাকা ঋণের দাবি জাসদের বেকার যুবকদের জন্য সহজ শর্তে ১০ লাখ টাকা ঋণের দাবি জাসদের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার ৫২.১২%, ঢাকা বোর্ডে শীর্ষে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার ৫২.১২%, ঢাকা বোর্ডে শীর্ষে বাংলাদেশ পুলিশের ৬ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি বাংলাদেশ পুলিশের ৬ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি এইচএসসি পরীক্ষায় পাসের হারে শীর্ষে ঢাকা, পিছিয়ে বরিশাল এইচএসসি পরীক্ষায় পাসের হারে শীর্ষে ঢাকা, পিছিয়ে বরিশাল মশার লার্ভা নিয়ন্ত্রণে দেশি ৩ মাছ গাপ্পির চেয়ে কার্যকর: গবেষণা মশার লার্ভা নিয়ন্ত্রণে দেশি ৩ মাছ গাপ্পির চেয়ে কার্যকর: গবেষণা নাটোরে ছয় দিন ব্যাপী আঞ্চলিক কাব ক্যাম্পুরী শুরু নাটোরে ছয় দিন ব্যাপী আঞ্চলিক কাব ক্যাম্পুরী শুরু
সব খবর

চলচ্চিত্রপ্রেমীদের জন্য তিন দিনব্যাপী এক বিশেষ চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ‘সবার জন্য সিনেমা, সবার জন্য শিল্প ও সংস্কৃতি’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই উৎসবে বড়পর্দায় বিনামূল্যে প্রদর্শিত হবে ছয়টি প্রশংসিত বাংলাদেশি সিনেমা। একাডেমির নাট্য ও চলচ্চিত্র বিভাগের উদ্যোগে ‘চলচ্চিত্র উৎসব: একল সেকল’ শীর্ষক এই আয়োজনটি আগামী ৯ আগস্ট শুরু হয়ে ১১ আগস্ট পর্যন্ত চলবে। উৎসবের সব প্রদর্শনী বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় আর্ট গ্যালারি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এবং দর্শকদের জন্য তা উন্মুক্ত থাকবে।

উৎসবে প্রদর্শিত নতুন সিনেমার মধ্যে রয়েছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, মোহাম্মদ নুরুজ্জামানের ‘মাস্তুল’ এবং আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’। উৎসবের প্রথম দিন ৯ আগস্ট বিকেল ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানের পর সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’। একই দিন রাত ৮টায় দেখানো হবে জহির রায়হানের কালজয়ী সিনেমা ‘জীবন থেকে নেয়া’।

১০ আগস্ট উৎসবের দ্বিতীয় দিনে বিকেল সাড়ে ৫টায় প্রদর্শিত হবে খান আতাউর রহমান পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’। এরপর রাত ৮টায় দর্শকরা উপভোগ করতে পারবেন মোহাম্মদ নুরুজ্জামান পরিচালিত সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মাস্তুল’।

উৎসবের শেষ দিন ১১ আগস্ট বিকেল সাড়ে ৫টায় দেখানো হবে আমজাদ হোসেনের ‘দুই পয়সার আলতা’। তিন দিনের এই চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে রাত ৮টায় আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’ সিনেমাটি প্রদর্শনের মাধ্যমে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবের প্রতিটি প্রদর্শনী দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে এবং তারা বিনামূল্যে বড়পর্দায় এই সিনেমাগুলো দেখার সুযোগ পাবেন।