অপরাধ

গুইমারায় কাঠ ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

প্রতিবেদক
ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় সালমান খানের নিরাপত্তা জোরদার টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় সালমান খানের নিরাপত্তা জোরদার ইয়েমেনে সরকারি শিবিরে হুতিদের হামলা, নিহত ৫৩ ইয়েমেনে সরকারি শিবিরে হুতিদের হামলা, নিহত ৫৩ অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদি আরবের কাছে ঢাকার প্রশ্ন দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদি আরবের কাছে ঢাকার প্রশ্ন নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ৯ জনের প্রাণহানি নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ৯ জনের প্রাণহানি অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়াল গ্রেপ্তার অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়াল গ্রেপ্তার হুতি হামলায় ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী হুতি হামলায় ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, ইউক্রেনের আপত্তি চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, ইউক্রেনের আপত্তি ইরান সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ইরান সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা
সব খবর

খাগড়াছড়ির গুইমারায় আমজাদ হোসেন (৩৯) নামে এক কাঠ ব্যবসায়ীকে মারধর করে আহত করার পাশাপাশি তার কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার কবুতরছড়া স-মিল এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আমজাদ হোসেন মাটিরাঙ্গা পৌরসভার দক্ষিণ মুসলিমপাড়া এলাকার মৃত আবু সাঈদের ছেলে।

আমজাদের অভিযোগ, ঘটনার সময় তিনি কবুতরছড়া স-মিলের পাশে একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় ইউপিডিএফের কালেক্টর হিসেবে পরিচিত ব্রিটিশ ত্রিপুরা সেখানে উপস্থিত হয়ে প্রথমে তার কাছে ১০০ টাকা দাবি করেন। আমজাদ সেই টাকা দিয়ে দিলেও কিছুক্ষণ পর ব্রিটিশ ত্রিপুরা পুনরায় এসে ৫ হাজার টাকা দাবি করেন। আমজাদ ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে তার কাছ থেকে নগদ সাড়ে ৯ হাজার টাকা ও ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে নেওয়া হয় বলে তিনি জানান।

মারধরের এক পর্যায়ে আমজাদ অচেতন হয়ে রাস্তায় পড়ে যান। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন আমজাদের শারীরিক অবস্থা সম্পর্কে কর্তব্যরত চিকিৎসক সাকিব জানান, গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি পিঠে আঘাতের চিহ্ন নিয়ে চিকিৎসাধীন আছেন এবং ঠিকমতো কথা বলতে পারছেন না। পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে, তবে আপাতত তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

এ বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাওয়ার্দী জানান, ঘটনাটি সম্পর্কে তিনি এখনো অবগত নন। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।