ধর্ম ও ইসলাম

জ্ঞানার্জন: জীবনের আলো ও সাফল্যের চাবিকাঠি

প্রতিবেদক
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: কোন দিকে মোড় নিতে পারে বর্তমান পরিস্থিতি? যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: কোন দিকে মোড় নিতে পারে বর্তমান পরিস্থিতি? তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি প্রতিহিংসায় নয়, ন্যায়বিচারে বিশ্বাসী বিএনপি: ড. মঈন খান প্রতিহিংসায় নয়, ন্যায়বিচারে বিশ্বাসী বিএনপি: ড. মঈন খান ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ: ৩ প্রতারক আটক ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ: ৩ প্রতারক আটক মন্ত্রীর আগমন ঘিরে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র মন্ত্রীর আগমন ঘিরে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র গ্লোরিয়া স্টেইনেমের জীবন: পথে পথে কাটানো এক অদম্য পথচলা গ্লোরিয়া স্টেইনেমের জীবন: পথে পথে কাটানো এক অদম্য পথচলা ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪৮ সন্ত্রাসী নিহত বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪৮ সন্ত্রাসী নিহত আসন্ন ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটছে না আসন্ন ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটছে না গাজীপুরের বরমী বাজারে শত বছরের ঐতিহ্যবাহী তুন্দুল রুটির স্বাদ গাজীপুরের বরমী বাজারে শত বছরের ঐতিহ্যবাহী তুন্দুল রুটির স্বাদ
সব খবর

নতুন শিক্ষাবর্ষকে স্বাগত জানানোর প্রাক্কালে জ্ঞান অন্বেষণ ও অর্জনের গুরুত্ব নতুন করে উপলব্ধি করার সময় এসেছে। ক্লাসরুম ও পাঠচক্রে সময়কে কাজে লাগিয়ে জ্ঞানার্জনের এই প্রক্রিয়াকে জান্নাতের বাগানের সঙ্গে তুলনা করা হয়েছে, যা অত্যন্ত কল্যাণময়। তাই শিক্ষার্থীদের উচিত পরিশ্রম, আন্তরিক নিয়ত, দৃঢ় সংকল্প ও উন্নত মানসিকতা নিয়ে নতুন শিক্ষাবর্ষকে বরণ করে নেওয়া। কারণ, চেষ্টা ও পরিশ্রমই সাফল্যের মূলমন্ত্র; যেমন বীজ বুনলে ফল পাওয়া যায়। আর আল্লাহর তাওফিকের পর কঠোর পরিশ্রমের মাধ্যমেই সফলতা আসে। প্রবাদ আছে, যে পরিশ্রম ছাড়া উচ্চ মর্যাদা কামনা করে, সে জীবনের সবটুকু অপচয় করে।

জ্ঞান আল্লাহর একটি পূর্ণতার গুণ, যা সবকিছুকে পরিবেষ্টন করে আছে। আল্লাহতায়ালা বলেন, ‘তিনি অদৃশ্য সম্পর্কে সম্যক পরিজ্ঞাত; আকাশমণ্ডলী ও পৃথিবীতে তাঁর অগোচর নয় অণু পরিমাণ কিছু কিংবা তদপেক্ষা ক্ষুদ্র বা বৃহৎ কিছু; এর প্রত্যেকটি আছে সুস্পষ্ট কিতাবে।’ (সুরা সাবা : ৩)। তিনিই মানুষকে শিখিয়েছেন যা সে জানত না, দিয়েছেন বুদ্ধি, কান, চোখ এবং জিহ্বা—যাতে সে চিন্তা করে, বোঝে, উপলব্ধি করে, শোনে, দেখে এবং কথা বলে। কলমের মাধ্যমে শিক্ষা দেওয়ার বিষয়টিও আল্লাহতায়ালা উল্লেখ করেছেন কোরআনে: ‘পাঠ করো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন মানুষকে জমাটবাধা রক্ত থেকে। পাঠ করো, আর তোমার প্রতিপালক মহামহিমান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। শিক্ষা দিয়েছেন মানুষকে, যা সে জানত না।’ (সুরা আলাক : ১-৫)।

জ্ঞানার্জনের মাধ্যমেই আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন এবং পৃথিবীতে তাঁর প্রতিনিধি হিসেবে মনোনীত করেছেন। তিনি আদম (আ.)-কে সমস্ত কিছুর নাম শিখিয়েছিলেন এবং সবকিছু তাঁর আয়ত্তে এনে দিয়েছিলেন। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, ‘স্মরণ করো, যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করছি…। তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন, তারপর সেই সমুদয় ফেরেশতাদের সামনে প্রকাশ করলেন ও বললেন, এই সমুদয়ের নাম আমাকে বলে দাও, যদি তোমরা সত্যবাদী হও। তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদের যা শিক্ষা দিয়েছেন তা ছাড়া আমাদের তো কোনো জ্ঞানই নেই। বস্তুত আপনি জ্ঞানময় ও প্রজ্ঞাময়।’ (সুরা বাকারা : ৩০-৩৩)।

জ্ঞান মানবজাতির জন্য এক অমূল্য নিয়ামত, যা জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দেয় এবং বিজয় লাভে সহায়তা করে। এটি সর্বোত্তম ইবাদত ও আল্লাহর নৈকট্য লাভের অন্যতম উপায়। কোরআন শিক্ষা অর্জনে বিশেষভাবে উৎসাহিত করেছে। আল্লাহ তাঁর প্রিয় নবী (সা.)-কেও জ্ঞানের বৃদ্ধি প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন: ‘আর বলুন, হে আমার প্রতিপালক, আমাকে জ্ঞানে সমৃদ্ধ কর।’ (সুরা তহা : ১১৪)। আল্লামা ইবনে হাজার আসকালানি (রহ.) এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে, আল্লাহ তাঁর নবীকে অন্য কোনো কিছুর বৃদ্ধির জন্য দোয়া করতে বলেননি, শুধু জ্ঞানের বৃদ্ধির জন্য বলেছেন, যা জ্ঞানের উচ্চ মর্যাদার প্রমাণ বহন করে। আল্লাহতায়ালা জ্ঞানী ব্যক্তিদের মর্যাদা বাড়িয়ে বলেছেন, ‘আল্লাহর বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারাই তাঁকে ভয় করে; আল্লাহ পরাক্রমশালী, ক্ষমাশীল।’ (সুরা ফাতি : ২৮)। তিনি আলেমদের নিজের ও ফেরেশতাদের সঙ্গে তাঁর একত্বের সাক্ষী হিসেবে উল্লেখ করেছেন।

আল্লাহতায়ালা বলেন, ‘আল্লাহ সাক্ষ্য দেন যে, নিশ্চয়ই তিনি ছাড়া অন্য কোনো উপাসক নেই, ফেরেশতাগণ ও জ্ঞানীগণও; আল্লাহ ন্যায়নীতিতে প্রতিষ্ঠিত, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই; তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।’ (সুরা আলে ইমরান : ১৮)। তিনি আরও প্রশ্ন করেছেন, ‘যারা জানে ও যারা জানে না, তারা কি সমান?’ (সুরা জুমার : ৯)। আর যখন কোনো বিষয়ে সন্দেহ দেখা দেয়, তখন আল্লাহতায়ালা জ্ঞানী ব্যক্তিদের জিজ্ঞাসা করে জেনে নেওয়ার নির্দেশ দিয়েছেন: ‘তোমরা যদি না জান তবে জ্ঞানীগণকে জিজ্ঞাসা করো।’ (সুরা নাহল : ৪৩)।

হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ যার মঙ্গল চান, তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন।’ (বোখারি : ৭১)। তিনি আরও বলেন, ‘যে ব্যক্তি জ্ঞানার্জনের জন্য কোনো পথে বের হয়, আল্লাহতায়ালা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন।’ (মুসলিম : ৬৭৪৬)।

জ্ঞান অর্জনের জন্য আমাদের পূর্বসূরিরা বহু কষ্ট স্বীকার করেছেন। তারা প্রিয় জন্মভূমি ছেড়ে দূরে গেছেন, অভাব-অভিযোগ, কষ্ট ও ক্লান্তি সহ্য করেছেন শুধু জ্ঞানের সন্ধানে। কোরআনেও বলা হয়েছে, ‘মুমিনদের সকলের একসঙ্গে অভিযানে বের হওয়া সংগত নয়, এদের প্রত্যেক দলের এক অংশ বহির্গত হয় না কেন, যাতে তারা দ্বীন সম্বন্ধে জ্ঞানানুশীলন করতে পারে আর তাদের সম্প্রদায়কে সতর্ক করতে পারে, যখন তারা তাদের কাছে ফিরে আসবে যাতে তারা সতর্ক হয়।’ (সুরা তওবা : ১২২)। তাই, ছাত্রছাত্রীদের উচিত নিজেদের সময় থেকে জ্ঞানের জন্য একটি নির্দিষ্ট অংশ বরাদ্দ রাখা। জ্ঞান হলো দুনিয়ায় তোমাদের পাথেয় এবং পরকালে মর্যাদার সোপান। যা উপকারী, তা অর্জনে বিলম্ব করা উচিত নয় এবং শিক্ষার সময়কে অবহেলা করা উচিত নয়, কারণ সময় ও জীবন ফুরিয়ে যায়, যা একবার চলে যায় তা আর ফিরে আসে না।

জ্ঞান হলো হৃদয়ের জীবন, দৃষ্টিশক্তির আলো, মনের রোগের নিরাময়, বুদ্ধির বিকাশ, আত্মার আনন্দ এবং মন-প্রাণের শান্তি। এটি প্রবাসীর সঙ্গী, একাকিত্বের সান্ত্বনা এবং সন্দেহ দূর করার মাধ্যম। জ্ঞানালোচনা ইবাদত, জ্ঞান অনুসন্ধান জিহাদ, জ্ঞান অর্জন নৈকট্যের কাজ, জ্ঞান বিতরণ দান এবং জ্ঞান পাঠ ও পাঠদান ইবাদত। জ্ঞান পানাহারের চেয়েও বেশি প্রয়োজনীয়। তাই হে ছাত্রসমাজ, জ্ঞানার্জনে মনোনিবেশ করো। আল্লাহ তোমাদের জন্য নানা উপায়, সময়-সুযোগ, প্রযুক্তি ও যোগাযোগের ব্যবস্থা সহজ করে দিয়েছেন। তাই পড়াশোনা থেকে দূরে থাকার কোনো অজুহাত আর চলে না। সব পথ খোলা, সব প্রমাণ স্পষ্ট। চেষ্টা করো, কষ্ট সহ্য করো, আজ বপন করো যাতে আগামীতে ফল পেতে পারো। কারণ জ্ঞান হলো সেই আলো, যা কখনো নিভে না; সেই ফল, যা কখনো বিফল হয় না।

হে শিক্ষাগুরুগণ, আপনারা নিজেরা শিখুন, তারপর শেখান, তার ওপর আমল করুন এবং তা ছড়িয়ে দিন। ছাত্র-ছাত্রীদের শিক্ষা ও তত্ত্বাবধানের ব্যাপারে আপনারা আল্লাহর কাছে দায়বদ্ধ। তাই দায়িত্ব পালনে অবহেলা করবেন না। আন্তরিক পরামর্শ ও সঠিক দিকনির্দেশনা দিন। কথায় ও কাজে ছাত্রদের সামনে উত্তম আদর্শ হোন। মনে রাখবেন, শিক্ষা এক মহা আমানত ও বিশাল দায়িত্ব। আপনাদের কথা ছাত্রদের মস্তিষ্ক ও হৃদয়ে গভীর প্রভাব ফেলে। তাই নিয়ত খাঁটি করুন, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করুন এবং ছাত্রদের জন্য কল্যাণের সহায়ক হোন। কারণ একটি সৎ কথা বা আন্তরিক শিক্ষা কোনো মানুষের জীবন বদলে দিতে পারে, এমনকি একটি জাতিকে পুনরুজ্জীবিত করতে পারে।