অপরাধ

ভোলায় এইচএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের হামলা ও ভাঙচুর

প্রতিবেদক
মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি
সব খবর

ভোলার চরফ্যাশন উপজেলার ফাতেমা মতিন মহিলা কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রে গত শনিবার দুপুরে এক অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা শেষে এই পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, পরীক্ষা শেষে প্রায় ৮৮৪ জন পরীক্ষার্থী কেন্দ্র ত্যাগ করার পর দুপুর ১টা ১৫ মিনিটের দিকে দুই শতাধিক শিক্ষার্থী কলেজের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করে এবং কলেজ প্রাঙ্গণে ডিম নিক্ষেপ করে। একপর্যায়ে তারা কলেজের উত্তর-পশ্চিম পাশের দুটি গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং অধ্যক্ষের কার্যালয়ের জানালার কাচ ভাঙচুর করে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হামলার ঘটনায় কলেজ পরিচালনা কমিটির সভাপতি হুমায়ুন কবির শিকদার ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহিদুল ইসলাম রাসেলসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ফাতেমা মতিন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং কেন্দ্র পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত কর্মকর্তার ভাষ্যমতে, আইসিটি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের সুযোগ না পাওয়ায় পরীক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। এছাড়া প্রশ্নপত্র কঠিন হওয়া এবং কক্ষ পরিদর্শকদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ার অভিযোগও তুলেছেন অনেকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েক রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরীক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের সহযোগিতায় পরীক্ষার্থীদের উত্তরপত্র নিরাপদে ডাকঘরে পাঠানো হয়। ইউএনও রুমানা আফরোজ জানান, কিছু পরীক্ষার্থী অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া নিশ্চিত করেছেন যে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি, তবে অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরীক্ষা কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।