শিক্ষা

ভারী বর্ষণ ও বন্যায় চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

প্রতিবেদক
বাংলাদেশের পররাষ্ট্রনীতির গতিপথ জানতে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গর বাংলাদেশের পররাষ্ট্রনীতির গতিপথ জানতে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গর প্রথমবার বাবা হতে চলেছেন ইবাদত, অস্ট্রেলিয়া সফর থেকে ছুটি প্রথমবার বাবা হতে চলেছেন ইবাদত, অস্ট্রেলিয়া সফর থেকে ছুটি দেশের তিন নদীর পানি বিপৎসীমার উপরে, ১৪ জেলায় বন্যার শঙ্কা দেশের তিন নদীর পানি বিপৎসীমার উপরে, ১৪ জেলায় বন্যার শঙ্কা রামগঞ্জে প্রধান সড়কে সংস্কারের ধীরগতিতে জনদুর্ভোগ চরমে রামগঞ্জে প্রধান সড়কে সংস্কারের ধীরগতিতে জনদুর্ভোগ চরমে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ভারত, চলছে ককরোচ পার্টির আন্দোলন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ভারত, চলছে ককরোচ পার্টির আন্দোলন হেনলি পাসপোর্ট সূচক: ভিসা ছাড়া ৩৫ দেশে ভ্রমণের সুযোগ বাংলাদেশের হেনলি পাসপোর্ট সূচক: ভিসা ছাড়া ৩৫ দেশে ভ্রমণের সুযোগ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো মেজর মোজাফফরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো মেজর মোজাফফরকে কারবালার শিক্ষা ও রাষ্ট্রীয় জীবনে ইসলামি নেতৃত্বের তাৎপর্য কারবালার শিক্ষা ও রাষ্ট্রীয় জীবনে ইসলামি নেতৃত্বের তাৎপর্য সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ছয় সপ্তাহের সর্বোচ্চ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ছয় সপ্তাহের সর্বোচ্চ
সব খবর

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরে চলমান ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির অবনতির কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচিতে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের শনিবারের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। ২ জুলাই থেকে শুরু হওয়া এই পরীক্ষায় প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম অঞ্চলে এ নিয়ে দ্বিতীয়বারের মতো পরীক্ষা স্থগিত করা হলো।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে শুক্রবার বিকেলে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। চট্টগ্রাম অঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতি, সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের প্রতিবেদন এবং পরীক্ষা নিয়ন্ত্রকের অনুরোধের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর মধ্যে চট্টগ্রাম বোর্ডের আইসিটি, মাদরাসা বোর্ডের ইংরেজি প্রথমপত্র এবং কারিগরি বোর্ডের হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ-২ বিষয়ের পরীক্ষা অন্তর্ভুক্ত ছিল।

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রাম ছাড়া দেশের অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডের শনিবারের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। এছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বিদ্যুৎ না থাকার কারণে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিং করে পরীক্ষার্থীদের বিষয়টি জানিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর পরিবর্তিত সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট বোর্ডগুলোর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় অনেক পরীক্ষার্থীর পড়াশোনা চরমভাবে বিঘ্নিত হচ্ছে। অনেকে সাইক্লোন সেন্টারে আশ্রয় নিয়েছেন। অন্যদিকে সিলেট বিভাগেও বন্যার অবনতির খবর পাওয়া গেছে এবং উত্তরের চার জেলায় বন্যার আশঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, শুক্রবার রাত পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সিলেট বা দেশের অন্য কোথাও পরীক্ষা গ্রহণে সমস্যা নেই এবং সেখানে পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষাগুলো গ্রহণের পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, একই মানের অন্য তিনটি সেট প্রশ্ন থেকে পরীক্ষা নেওয়া হবে, যাতে কোনো সমস্যা হবে না।

এর আগে শুক্রবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আদেশে বলা হয়েছে, আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় বোর্ডের আওতাধীন পাঁচ জেলা চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান পার্বত্য জেলার ১১ জুলাইয়ের (শনিবার) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (বিষয় কোড-২৭৫) পরীক্ষা স্থগিত করা হলো। এছাড়া বিদ্যুৎ না থাকায় সব কেন্দ্রের ভারপ্রাপ

এদিকে বিভিন্ন এলাকা থেকে আসা অভিযোগ ও পরিস্থিতি নিয়ে শুক্রবার রাত ৯টা পর্যন্ত বৈঠক করেন আন্তঃশিক্ষা বোর্ড কর্মকর্তারা।