ধর্ম ও ইসলাম

প্রকৃতির ভারসাম্য রক্ষায় ইসলামের দিকনির্দেশনা ও গুরুত্ব

প্রতিবেদক
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: কোন দিকে মোড় নিতে পারে বর্তমান পরিস্থিতি? যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: কোন দিকে মোড় নিতে পারে বর্তমান পরিস্থিতি? তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি প্রতিহিংসায় নয়, ন্যায়বিচারে বিশ্বাসী বিএনপি: ড. মঈন খান প্রতিহিংসায় নয়, ন্যায়বিচারে বিশ্বাসী বিএনপি: ড. মঈন খান ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ: ৩ প্রতারক আটক ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ: ৩ প্রতারক আটক মন্ত্রীর আগমন ঘিরে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র মন্ত্রীর আগমন ঘিরে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র গ্লোরিয়া স্টেইনেমের জীবন: পথে পথে কাটানো এক অদম্য পথচলা গ্লোরিয়া স্টেইনেমের জীবন: পথে পথে কাটানো এক অদম্য পথচলা ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪৮ সন্ত্রাসী নিহত বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪৮ সন্ত্রাসী নিহত আসন্ন ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটছে না আসন্ন ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটছে না গাজীপুরের বরমী বাজারে শত বছরের ঐতিহ্যবাহী তুন্দুল রুটির স্বাদ গাজীপুরের বরমী বাজারে শত বছরের ঐতিহ্যবাহী তুন্দুল রুটির স্বাদ
সব খবর

একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রজাতির জীবের জীনগত, প্রজাতিগত ও বাস্তুতান্ত্রিক যে তারতম্য বা সমাবেশ, তা-ই জীববৈচিত্র্য। জীববিজ্ঞানী ম্যাকেঞ্জির মতে, বিভিন্ন বাস্তুতন্ত্রের স্তরে একই প্রজাতির জীবের জীনগত প্রকরণ থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির বৈচিত্র্যই হলো জীববৈচিত্র্য। এই বৈচিত্র্যময়তা মহান আল্লাহ প্রদত্ত। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘তাঁর নিদর্শনাবলির একটি হলো, আসমান ও জমিন এবং এর মধ্যে বিস্তৃত জীবজন্তুর সৃষ্টি। নিশ্চয়ই তিনি চাইলেই সবকিছু একত্রিত করতে সক্ষম।’ (সুরা শুরা : ২৯)।

প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রাণিজ ও উদ্ভিদজাত সব উপাদানের ব্যবহার কোরআন-সুন্নাহ নির্দেশিত পদ্ধতিতে হওয়া বাঞ্ছনীয়। পরিবেশ বিপর্যয় বা গ্রিন হাউস ইফেক্টের মতো সংকট থেকে বাঁচতে হলে প্রকৃতিকে তার নিজস্ব অবস্থায় অক্ষত রাখা জরুরি। মানুষ যদি প্রকৃতির ওপর নেতিবাচক প্রভাব ফেলে, তবে পরিবেশও বিরূপ আচরণ করবে। আল্লাহতায়ালা বলেন, ‘জলে-স্থলের সব বিপদ মানুষের হাতের কামাই। যাতে তারা তাদের কৃতকর্মের কুফল ভোগ করে এবং তা থেকে ফিরে আসে।’ (সুরা রুম : ৪১)।

রাসুল (সা.) পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণকে অত্যন্ত উৎসাহিত করেছেন। এমনকি কিয়ামত সন্নিকট জেনেও কোনো চারা রোপণের সুযোগ থাকলে তা করার নির্দেশ দিয়েছেন তিনি (উমদাতুল কারি : ১২/১৫৪)। বৃক্ষরোপণকে তিনি সদকায়ে জারিয়া হিসেবে অভিহিত করেছেন, যার সুফল রোপণকারী যতদিন পর্যন্ত আল্লাহর সৃষ্টি ভোগ করবে, ততদিন পেতে থাকবে (উমদাতুল কারি : ১২/১৫৫)। উদ্ভিদবিজ্ঞানীদের মতে মোট ভূখণ্ডের ২৫ শতাংশ বনভূমি থাকা জরুরি। রাসুল (সা.) বনভূমি বৃদ্ধির পাশাপাশি গাছপালা কাটা বা যুদ্ধক্ষেত্রেও উদ্ভিদ ধ্বংস করার ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন (এরশাদুল ফকিহ : ২/৩২০)।

পরিবেশের ভারসাম্য রক্ষায় পানির অপচয় রোধ ও পানিতে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকা আবশ্যক। রাসুল (সা.) অজু করার ক্ষেত্রেও পানির অপচয় করতে নিষেধ করেছেন। এমনকি বহমান নদীতে বসে অজু করলেও অতিরিক্ত পানি ব্যবহারকে তিনি অপচয় হিসেবে গণ্য করেছেন (সুনানে ইবনে মাজাহ : ৪১৯)। এছাড়া যত্রতত্র মলমূত্র ত্যাগ জলবায়ু দূষণের অন্যতম কারণ হওয়ায় তিনি ছায়াদার গাছের নিচে, মানুষের চলাচলের রাস্তায় এবং স্থির পানিতে মলমূত্র ত্যাগ করতে নিষেধ করেছেন (মুসলিম : ১/১৮৮, ১/৭৩)।

পরিচ্ছন্নতা পরিবেশকে বিপর্যয়মুক্ত রাখতে সহায়ক। রাসুল (সা.) আঙিনা পরিষ্কার রাখার নির্দেশ দিয়েছেন (তাবারানি : ২/১১)। এছাড়া অহেতুক প্রাণীহত্যার সংস্কৃতি পরিবেশের বিপর্যয়ের কারণ হতে পারে। তাই ছোট কোনো প্রাণীকেও অকারণে হত্যা করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন রাসুল (সা.), অন্যথায় কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে (মিরকাত : ২৬৫৮)।