ধর্ম ও ইসলাম

ইসলামে যেসব পেশা সম্পূর্ণ হারাম ও নিষিদ্ধ

প্রতিবেদক
নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ভারতীয় হাইকমিশন: ভিসা দালালদের থেকে সতর্ক থাকুন ভারতীয় হাইকমিশন: ভিসা দালালদের থেকে সতর্ক থাকুন কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত বোলিংয়ে ছন্দে ফিরলেন হাসান মাহমুদ কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত বোলিংয়ে ছন্দে ফিরলেন হাসান মাহমুদ ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর পুলিশ প্রশাসনে পদোন্নতি ও পোস্টিং নিয়ে চলছে রমরমা সিন্ডিকেট বাণিজ্য পুলিশ প্রশাসনে পদোন্নতি ও পোস্টিং নিয়ে চলছে রমরমা সিন্ডিকেট বাণিজ্য যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: কোন দিকে মোড় নিতে পারে বর্তমান পরিস্থিতি? যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: কোন দিকে মোড় নিতে পারে বর্তমান পরিস্থিতি? তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি প্রতিহিংসায় নয়, ন্যায়বিচারে বিশ্বাসী বিএনপি: ড. মঈন খান প্রতিহিংসায় নয়, ন্যায়বিচারে বিশ্বাসী বিএনপি: ড. মঈন খান ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ: ৩ প্রতারক আটক ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ: ৩ প্রতারক আটক মন্ত্রীর আগমন ঘিরে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র মন্ত্রীর আগমন ঘিরে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র
সব খবর

জীবিকা অর্জনের জন্য মানুষকে নানা পেশা বেছে নিতে হয়। ইসলাম বেশিরভাগ পেশাকে বৈধতা দিলেও কিছু পেশা সম্পূর্ণ হারাম বা নিষিদ্ধ করেছে। এসব পেশা ইসলামি সমাজের বিশ্বাস, চারিত্রিক পবিত্রতা ও সম্মানের জন্য ক্ষতিকর বলে বিবেচিত হয়। আল্লাহ তায়ালা বলেন, ‘তিনিই তো তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন। অতএব তোমরা এর দিক-দিগন্তে বিচরণ করো এবং তাঁর দেওয়া রিজিক থেকে তোমরা আহার করো। আর পুনরুত্থান তো তাঁরই কাছে।’ (সুরা মুলক, আয়াত: ১৫)।

সুদের কারবার ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। আল্লাহ তায়ালা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। পবিত্র কুরআনে বলা হয়েছে, ‘যারা সুদ খায়, তারা তার মতো (কবর থেকে) উঠবে, যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয়। এটা এ জন্য যে তারা বলে ব্যবসা তো সুদের মতোই। অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম।’ (সুরা বাকারা, আয়াত: ২৭৫)। সুদের সঙ্গে জড়িত কোনো পেশায় নিজেকে জড়ানো যাবে না। সুদ গ্রহণ, প্রদান, লেখা এবং এর সাক্ষী হওয়াও নিষেধ। রাসুলুল্লাহ (সা.) সুদখোর, সুদ দাতা, সুদের লেখক এবং সাক্ষীর ওপর অভিশাপ দিয়েছেন এবং এদের সবাইকে সমান অপরাধী হিসেবে গণ্য করেছেন। (সহিহ মুসলিম, হাদিস: ৪১৭৭)।

মদ বা যেকোনো নেশাজাতীয় দ্রব্য তৈরি, বিতরণ ও সেবন ইসলামে সম্পূর্ণ হারাম। এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের ওপর রাসুলুল্লাহ (সা.) অভিশাপ করেছেন। তিনি বলেছেন, ‘মদের ওপর দশভাবে অভিসম্পাত করা হয়েছে। যথা- মদ, মদ উৎপাদক, মদ উৎপাদনের নির্দেশদাতা, মদ বিক্রেতা, মদের ক্রেতা, মদ বহনকারী, যার জন্য মদ বহন করা হয়, মদের মূল্য ভোগকারী, মদ পানকারী ও মদ পরিবেশনকারী (এদের সবাই অভিশপ্ত।’ (সুনানে তিরমিজি, হাদিস: ১২৯৫)।

পতিতাবৃত্তির পেশা ইসলামে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যাত ও হারাম। কোনো স্বাধীন নারী বা দাসীর জন্য ব্যভিচারের মাধ্যমে জীবিকা উপার্জনের অনুমতি ইসলাম দেয় না। জাবের (রা.) থেকে বর্ণিত আছে যে, আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের দুজন দাসী ছিল, যাদের সে জোরপূর্বক বেশ্যাবৃত্তিতে বাধ্য করত। তারা এ বিষয়ে নবীজি (সা.)-এর কাছে অভিযোগ করলে আল্লাহ তায়ালা আয়াত অবতীর্ণ করেন, ‘আর তোমাদের দাসীরা সতিত্ব রক্ষা করতে চাইলে পার্থিব জীবনের ধন-সম্পদের লালসায় তাদের ব্যভিচারে লিপ্ত হতে বাধ্য করো না। এই নিষেধাজ্ঞার পরও কেউ তাদের বাধ্য করলে, তাদের (দাসীদের) ওপর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা নুর, আয়াত: ৩৩; মুসলিম, হাদিস: ৩০২৯)। এই আয়াতের মাধ্যমে রাসুলুল্লাহ (সা.) এই নিকৃষ্ট পেশার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

যৌন আবেদনময়ী নৃত্য, অশ্লীল গান, নগ্ন অভিনয় এবং এ ধরনের সকল অশ্লীল শিল্পকর্ম ইসলামে হারাম। এই কাজগুলো নিষিদ্ধ সম্পর্কের দিকে ধাবিত করে। আল্লাহ তায়ালা বলেন, ‘আর তোমরা ব্যভিচারের কাছেও যেয়ো না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং মন্দ পথা।’ (সুরা বনি ইসরাইল, আয়াত: ৩২)। আল্লাহ শুধু ব্যভিচারকেই নিষেধ করেননি, বরং এর কাছাকাছি যেতেও নিষেধ করেছেন।

ইসলামে দেহবিশিষ্ট মূর্তি ও প্রতিকৃতি তৈরি করা হারাম এবং এগুলো সংরক্ষণও নিষিদ্ধ। ইবনে আব্বাস (রা.) সূত্রে বর্ণিত আছে যে, এক ব্যক্তি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করেছিলেন যে তার জীবিকা হস্তশিল্পের মাধ্যমে প্রাণীর ছবি তৈরি করা। তখন ইবনে আব্বাস (রা.) বলেন, ‘আমি আল্লাহর রাসুলকে (সা.) বলতে শুনেছি, যে ব্যক্তি কোনো (প্রাণীর) ছবি-প্রতিকৃতি নির্মাণ করে, আল্লাহ তাআলা তাকে শাস্তি দেবেন, যতক্ষণ না সে তাতে প্রাণ সঞ্চার করে। আর সে তাতে কখনও প্রাণ সঞ্চার করতে পারবে না।’ (সহিহ বুখারি, হাদিস: ২২২৫)। এরপর ইবনে আব্বাস (রা.) তাকে গাছপালা ও প্রত্যেক প্রাণহীন বস্তুর ছবি-প্রতিকৃতি বানানোর পরামর্শ দেন, যদি সে এই কাজ ছাড়তে না পারে।