রাজনীতি

বিএনপি ছাড়া অতীতে কারও সঙ্গে জোট করেনি জামায়াত: শফিকুর রহমান

প্রতিবেদক
সৌদিতে ওমরাহ যাত্রায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত সৌদিতে ওমরাহ যাত্রায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত পদত্যাগ করছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন, নতুন প্রেসিডেন্টের খোঁজে বিএনপি পদত্যাগ করছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন, নতুন প্রেসিডেন্টের খোঁজে বিএনপি রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ আজ বা কাল, স্পিকার দেশে ফিরছেন আগেই রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ আজ বা কাল, স্পিকার দেশে ফিরছেন আগেই নিউইয়র্কে একক কনসার্টে গান গাইবেন অভিনেতা অপূর্ব নিউইয়র্কে একক কনসার্টে গান গাইবেন অভিনেতা অপূর্ব জাতীয় থ্রোবল চ্যাম্পিয়নশিপে জেল ও আনসারের শিরোপা জয় জাতীয় থ্রোবল চ্যাম্পিয়নশিপে জেল ও আনসারের শিরোপা জয় এক মিনিটে বিশ্বের সব দেশের নাম বলে তাক লাগালেন ইসমাইল এক মিনিটে বিশ্বের সব দেশের নাম বলে তাক লাগালেন ইসমাইল থার্ড টার্মিনালে ৩২০০ কোটি টাকার অনিয়ম, চারা গাছ কিনতেও লাখ টাকা থার্ড টার্মিনালে ৩২০০ কোটি টাকার অনিয়ম, চারা গাছ কিনতেও লাখ টাকা মধ্যপ্রাচ্য সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশ: আইইএ মধ্যপ্রাচ্য সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশ: আইইএ নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শেখ হাসিনার জন্য ফাঁসির রশি নিয়ে প্রস্তুত যুব সমাজ: জামায়াত আমির শেখ হাসিনার জন্য ফাঁসির রশি নিয়ে প্রস্তুত যুব সমাজ: জামায়াত আমির
সব খবর

জাতীয় সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্পষ্টভাবে জানিয়েছেন যে, অতীতে বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে তারা জোটে আবদ্ধ হননি। মঙ্গলবার (১৪ জুলাই) আইনমন্ত্রীর উত্থাপিত একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সংসদ অধিবেশনে নিজের বক্তব্যে জামায়াত আমির জুলাই মাসের ঘটনাপ্রবাহের প্রসঙ্গ টেনে বলেন যে, অনেকে বিষয়টিকে ব্যাখ্যা করতে গিয়ে অতীতে ১৯৯৬ সাল পর্যন্ত চলে গেছেন। তিনি প্রশ্ন তোলেন, আলোচনার খাতিরে যদি ১৯৯৬ সালে যাওয়া হয়, তবে কেন আরও পেছনে গিয়ে ১৯৯১ সালের কথা বলা হলো না? তিনি আইনমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ১৯৯৬ সালে থেমে যাওয়ার কারণ বোধগম্য নয়, অথচ সেই সময়ের ঘটনা চমৎকারভাবে ব্যাখ্যা করা হয়েছে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে তাদের কোনো জোট ছিল না। তার ভাষায়, তাদের রাজনৈতিক জোট কেবল বিএনপির সঙ্গেই হয়েছে এবং এর বাইরে অন্য কারো সঙ্গে কোনো জোটের ইতিহাস নেই। যারা এমন দাবি করছেন যে জামায়াত অতীতে অন্য দলের সঙ্গে জোট করেছে, তাদের ইতিহাস সম্পর্কে জ্ঞানের অভাব ও রাজনীতির ক্ষেত্রে অনভিজ্ঞতা রয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন, যদি কেউ এমন দাবি করে তবে তা এক থেকে একশ শতাংশই মিথ্যা।

মন্ত্রিপরিষদের সদস্যদের বক্তব্যের বিষয়ে জামায়াত আমির বলেন, তারা সবসময় সঠিক তথ্য শুনতে আগ্রহী। ১৯৯৬ সালে যুগপৎ আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে তিনি বিস্তারিত আলোচনায় যেতে চান না, তবে সুযোগ পেলে ভবিষ্যতে এ বিষয়ে সংসদে বিস্তারিত কথা বলবেন বলে জানান।

জামায়াত আমির বলেন, আমি সংসদে জুলাইয়ের বক্তব্য শুনতে চেয়েছিলাম। অনেকে আবার পেছনের দিকে দৌড়াতে গিয়ে ৯৬ (১৯৯৬) সাল পযর্ন্ত গেলেন। তারা আরও একটু গেলে ৯১ (১৯৯১) সালে যেতে পারতেন। আপনি ৯৬ সালে থেমে গেলেন কেন? ৯৬ এর ব্যাখ্যা দিয়েছেন চমৎকারভাবে।

তিনি বলেন, ১৯৯৬ সালে একসঙ্গে (আওয়ামী লীগের সঙ্গে) আমরা জোট করিনি। আমাদের জোট হয়েছে বিএনপির সঙ্গে। এর বাইরের কারও সঙ্গে জোট হয়নি। যদি এটা বলা হয় তবে ১ থেকে ১০০ পর্যন্ত পুরোটাই মিথ্যা। যারা বলেন এটা তাদের ইতিহাস জানার কমতি, এটা তাদের রাজনীতিতে অনভিজ্ঞতা।