শিক্ষা

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল পরীক্ষায় পাসের হার ৮৮.২০ শতাংশ

প্রতিবেদক
সাজেকে জেএসএস-ইউপিডিএফের গোলাগুলিতে আতঙ্কিত বাসিন্দারা সাজেকে জেএসএস-ইউপিডিএফের গোলাগুলিতে আতঙ্কিত বাসিন্দারা নাটোরের বাগাতিপাড়ায় এইচএসসি পরীক্ষায় ৩ প্রতিষ্ঠানে শতভাগ ফেল নাটোরের বাগাতিপাড়ায় এইচএসসি পরীক্ষায় ৩ প্রতিষ্ঠানে শতভাগ ফেল পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড গঠন রোববার, কাজে ফেরার আহ্বান মন্ত্রীর পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড গঠন রোববার, কাজে ফেরার আহ্বান মন্ত্রীর তারেক রহমানের সামনে সংস্কার ও রাজনৈতিক স্থিতিশীলতার কঠিন পরীক্ষা তারেক রহমানের সামনে সংস্কার ও রাজনৈতিক স্থিতিশীলতার কঠিন পরীক্ষা মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে জামায়াতের বাধা: বিশিষ্টজনদের উদ্বেগ মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে জামায়াতের বাধা: বিশিষ্টজনদের উদ্বেগ সুবর্ণচরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সুবর্ণচরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ২০২৬: জয়পুরহাটে সাফল্যের শীর্ষে গার্লস ক্যাডেট কলেজ এইচএসসি ২০২৬: জয়পুরহাটে সাফল্যের শীর্ষে গার্লস ক্যাডেট কলেজ নির্দেশনা অমান্য করায় দেবীগঞ্জে ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত নির্দেশনা অমান্য করায় দেবীগঞ্জে ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত চাকরি থেকে বরখাস্ত করা হলো সাবেক ডিবিপ্রধান হারুন-অর-রশিদকে চাকরি থেকে বরখাস্ত করা হলো সাবেক ডিবিপ্রধান হারুন-অর-রশিদকে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ: ক্রীড়া প্রতিমন্ত্রীর নতুন পরিকল্পনা প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ: ক্রীড়া প্রতিমন্ত্রীর নতুন পরিকল্পনা
সব খবর

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এক বছর মেয়াদি কামিল (মাস্টার্স) পরীক্ষা-২০২৪-এর ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় উত্তীর্ণের হার ৮৮ দশমিক ২০ শতাংশ। সোমবার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। এর আগে পরীক্ষার নিয়ন্ত্রক ড. মো. ওয়ালিউর রহমান উপাচার্যের কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ গোলাম রব্বানী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. হোসাইন আহমাদ এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

মেধাতালিকা অনুযায়ী, এ বছর সিজিপিএ ভিত্তিতে প্রথম স্থান অর্জন করেছে ঢাকার দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা। দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা এবং ঢাকার সরকারি মাদরাসা-ই-আলিয়া। এছাড়া তৃতীয় স্থান অর্জন করেছে চট্টগ্রামের নেছারিয়া কামিল মাদরাসা।

ফলাফল ঘোষণার সময় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করার পাশাপাশি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা বিশ্ববিদ্যালয়ের নৈতিক দায়িত্ব। মাদরাসা শিক্ষাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য করে তুলতে বিশ্ববিদ্যালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া দ্রুততম সময়ের মধ্যে ফলাফল প্রকাশে সহায়তা করায় তিনি পরীক্ষা-সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, এবার দেশের ৬৩টি কেন্দ্রে এক বছর মেয়াদি কামিল (মাস্টার্স) পরীক্ষা অনুষ্ঠিত হয়। আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল ফিকাহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি—এই ছয়টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.result.iau.edu.bd) থেকে জানা যাবে।