রাজনীতি

গুম প্রতিরোধে সংসদ অভিমুখে পদযাত্রা জামায়াত জোটের

প্রতিবেদক
দুর্নীতির অভিযোগে দুদকে তলব সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদকে দুর্নীতির অভিযোগে দুদকে তলব সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদকে চুনারুঘাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত চুনারুঘাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তলব সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তলব সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে সংসদে পাসের জন্য দুটি বিল সংশোধনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি সংসদে পাসের জন্য দুটি বিল সংশোধনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি চট্টগ্রামে উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময় ও নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত চট্টগ্রামে উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময় ও নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত দেশে হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু দেশে হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতসহ ১২ দফা দাবিতে নির্মাণ শ্রমিকদের সংবাদ সম্মেলন কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতসহ ১২ দফা দাবিতে নির্মাণ শ্রমিকদের সংবাদ সম্মেলন আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপিতে বড় রদবদল: ৩ ডিসি ও ৫ এডিসি বদলি ডিএমপিতে বড় রদবদল: ৩ ডিসি ও ৫ এডিসি বদলি জুলাই হত্যা মামলায় জামিন পেলেন সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ জুলাই হত্যা মামলায় জামিন পেলেন সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ
সব খবর

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা শুরু করেছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটি। এই কর্মসূচিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের শীর্ষ পর্যায়ের নেতারা অংশ নিয়েছেন। রোববার বিকেল ৩টা ৪০ মিনিটে বাংলামোটর মোড় থেকে পদযাত্রাটি শুরু হয়। সংসদ ভবনের সামনে গিয়ে কর্মসূচি শেষ হওয়ার পর স্পিকারের কাছে একটি স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা রয়েছে আয়োজকদের।

পদযাত্রা শুরুর আগে বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান। সমাবেশে তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা করেন। একই সঙ্গে তিনি সাবেক অন্তর্বর্তী সরকারের সময় প্রণীত গুম প্রতিরোধ অধ্যাদেশটিকে স্থায়ী আইনে রূপান্তরের জোর দাবি জানান। সমাবেশে অন্যদের মধ্যে সাবেক বিএনপি নেতা মেজর (অব.) আখতারুজ্জামান বক্তব্য রাখেন।

সমাবেশে সমাপনী বক্তব্যে ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াত নেতা এ এইচ এম হামিদুর রহমান আযাদ এই কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন। তিনি জানান, সংসদ অভিমুখে পদযাত্রা শেষে একটি প্রতিনিধিদল স্পিকারের কাছে স্মারকলিপি জমা দেবে। এ সময় মিছিল থেকে ‘বাংলাদেশে আয়নাঘর, থাকবে না রে থাকবে না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন ভারতে’, ‘ঘেরাও ঘেরাও হবে, সংসদ ভবন ঘেরাও হবে’ এবং ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগান দেওয়া হয়।

পদযাত্রায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, সাবেক বিএনপি নেতা মেজর (অব.) আখতারুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ ও জাগপার সহসভাপতি রাশেদ প্রধানসহ গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বিকেল চারটার দিকে পদযাত্রাটি ফার্মগেট এলাকা অতিক্রম করছিল।