সারা দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম-সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে আরও ৫ জন শিশু প্রাণ হারিয়েছে। এর মধ্যে শুধু সিলেট বিভাগেই ৩ শিশুর মৃত্যু হয়েছে এবং দেশের অন্যান্য অঞ্চলে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে নতুন করে আরও ১ হাজার ১শ’ ৭০ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।
সর্বশেষ এই ৫ জনের মৃত্যুকে নিয়ে গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৯৬০ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এই মোট মৃত্যুর মধ্যে ৮৬১ জন হামের উপসর্গে এবং ৯৯ জন হামে আক্রান্ত হয়ে মারা গেছেন।

















