দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে সোমবার বিকেলে জানানো হয় যে, গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৬৭ হাজার ৪৬৯ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তবে স্বস্তির খবর হলো, আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত মোট ১ লাখ ৬০ হাজার ৭০৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ০৯আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ১৪

















