অর্থনীতি

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য পূরণে মার্কিন বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর

প্রতিবেদক
আইন মেনে চলা স্লিপার বাসে বাধা দেওয়া যাবে না: হাইকোর্ট আইন মেনে চলা স্লিপার বাসে বাধা দেওয়া যাবে না: হাইকোর্ট ছেলের বিয়ের বাজার করে ফেরার পথে বাবা-মায়ের মর্মান্তিক মৃত্যু ছেলের বিয়ের বাজার করে ফেরার পথে বাবা-মায়ের মর্মান্তিক মৃত্যু মেঘমল্লার বসু লাইফ সাপোর্টে, ঢামেকে চিকিৎসা চলছে মেঘমল্লার বসু লাইফ সাপোর্টে, ঢামেকে চিকিৎসা চলছে ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা এজবাস্টনে ইংল্যান্ডের পেস তোপে ১৩৩ রানেই গুটিয়ে গেল পাকিস্তান এজবাস্টনে ইংল্যান্ডের পেস তোপে ১৩৩ রানেই গুটিয়ে গেল পাকিস্তান বিশ্ব রোবোটিক্সের মঞ্চে বাংলাদেশের পতাকাবাহী তরুণী আফিয়া হুমায়রা বিশ্ব রোবোটিক্সের মঞ্চে বাংলাদেশের পতাকাবাহী তরুণী আফিয়া হুমায়রা মেট্রোরেলের ৪৬টি পিলারে ফাটল, ২৭টি বিয়ারিং প্যাড প্রতিস্থাপন করা হবে মেট্রোরেলের ৪৬টি পিলারে ফাটল, ২৭টি বিয়ারিং প্যাড প্রতিস্থাপন করা হবে রুমিন ফারহানার বক্তব্যে সংসদে হট্টগোল রুমিন ফারহানার বক্তব্যে সংসদে হট্টগোল জাতীয় সংসদে রুমিন ফারহানার বক্তব্য ঘিরে হট্টগোল ও গালাগালের অভিযোগ জাতীয় সংসদে রুমিন ফারহানার বক্তব্য ঘিরে হট্টগোল ও গালাগালের অভিযোগ রূপপুর বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটি গঠন, স্বাভাবিক কার্যক্রম রূপপুর বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটি গঠন, স্বাভাবিক কার্যক্রম
সব খবর

বাংলাদেশের ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যমাত্রায় পৌঁছানোর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার (১২ আগস্ট) শিল্প মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৩৩ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। মন্ত্রী জানান, মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশের বিনিয়োগ সহযাত্রী হতে আগ্রহ প্রকাশ করেছে।

বৈঠকে বাংলাদেশে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে মার্কিন কোম্পানিগুলোর বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি আগামী দিনের বাণিজ্য ও রপ্তানি নীতি, ডিজিটাল অর্থনীতি এবং ই-কমার্সের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেছে। ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হওয়ার পথে কোন কোন খাতকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন, তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী।

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আরও জানান, সরকার চামড়া, পাট, জাহাজ নির্মাণ ও জাহাজ রিসাইক্লিং খাতকে মাল্টি-বিলিয়ন ডলারের রপ্তানি খাতে রূপান্তরের পরিকল্পনা নিয়েছে। এসব খাতের সক্ষমতা বাড়ানোর উদ্যোগগুলো আগামী মাসেই প্রকাশ করা হবে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে এবং শিগগিরই এ বিষয়ে আলোচনা শুরু হবে।

বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, জ্বালানি সহজলভ্যতা, ব্যবসাবান্ধব নীতি এবং ব্যাংকিং খাতে উদারীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ফ্রিল্যান্সার ও আইটি কোম্পানিগুলোর জন্য ডিজিটাল পেমেন্ট গেটওয়ে ব্যবহার সহজ হবে। এছাড়া ট্রেড লাইসেন্স প্রাপ্তির জটিলতা নিরসনে একটি কেন্দ্রীয় পোর্টাল তৈরির কাজ চলছে, যার মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে আবেদন ও ফি জমা দিয়ে লাইসেন্স ডাউনলোড করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, ব্যবসায়িক লাইসেন্স বা পারমিট পেতে যেসব অপ্রয়োজনীয় জটিলতা বা ওভারল্যাপিং রয়েছে, তা চিহ্নিত করে দূর করা হবে। ‘এজ অব ডুয়িং বিজনেস’ সূচকে উন্নতির লক্ষ্যে অনুমোদন ও সেবাকে ডিজিটাল করার মাধ্যমে ব্যবসায়ীদের সরকারি দপ্তরে সশরীরে উপস্থিত হওয়ার প্রয়োজন কমানোর চেষ্টা চলছে। ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এ্যাডভাইজার নিশা বিসওয়ালের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে এ বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসেরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।