দীর্ঘদিন ধরে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসাধীন থাকার পর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। আগামী ২ সেপ্টেম্বর রাতে তিনি বাংলাদেশে পৌঁছাবেন বলে জানা গেছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২ সেপ্টেম্বর রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মির্জা আব্বাসের ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।
শায়রুল কবির খান আরও জানান, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সময় চিকিৎসা নেওয়ার পর মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি এখন অনেকটা সুস্থ বোধ করছেন। বোর্ডের পরামর্শক্রমেই তিনি দেশে ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।

















