রাজনীতি

স্বামীবাগে রথযাত্রার অনুষ্ঠানে হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল

প্রতিবেদক
সব খবর

রাজধানীর স্বামীবাগে আয়োজিত রথযাত্রার অনুষ্ঠানে যোগ দিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে। অসুস্থ বোধ করার পর তাকে দ্রুত বাসায় নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) আয়োজিত রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন মির্জা ফখরুল। অনুষ্ঠানের বক্তব্যের একেবারে শেষ পর্যায়ে প্রচণ্ড গরমের মধ্যে তিনি শারীরিকভাবে অসুস্থতা অনুভব করেন।

জানা গেছে, বক্তব্য শুরু করার কিছুক্ষণের মধ্যেই বিএনপি মহাসচিব অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতা সত্ত্বেও তিনি তার বক্তব্য সংক্ষেপ করেন এবং উপস্থিত সবার উদ্দেশে বলেন, ‘আসুন শান্তির জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হই।’ এই ঘটনার পর তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সব খবর