রাজধানীর মোহাম্মদপুর এলাকায় স্থানীয় কিশোর গ্যাং সাব্বির গ্রুপের সঙ্গে অন্য একটি পক্ষের মধ্যে প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৯টার পর মোহাম্মদপুরের ময়ূর ভিলার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গোলাগুলির ঘটনায় ঘটনাস্থলেই একজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, তারা গোলাগুলির বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে তিনি জানিয়েছেন।

















