অপরাধ

নরসিংদীতে প্রতিপক্ষের গুলিতে মোমেন মিয়া নিহত, আহত তিন

প্রতিবেদক
ডি-থ্রি ট্রফিতে শিরোপা জয়ের লক্ষ্যে শক্তিশালী দল গড়ল ওয়ালটন ডি-থ্রি ট্রফিতে শিরোপা জয়ের লক্ষ্যে শক্তিশালী দল গড়ল ওয়ালটন ভারতের অন্ধ্র উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় অর্ণব, নিরাপদ আশ্রয়ে দুই লাখ ভারতের অন্ধ্র উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় অর্ণব, নিরাপদ আশ্রয়ে দুই লাখ বাংলাদেশে জেবিআইসির কার্যালয় খোলার প্রস্তাব প্রধানমন্ত্রীর বাংলাদেশে জেবিআইসির কার্যালয় খোলার প্রস্তাব প্রধানমন্ত্রীর না ফেরার দেশে চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম না ফেরার দেশে চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম হুতিদের হামলা থামাতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের হুতিদের হামলা থামাতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের শক্তিশালী নতুন জাতীয় সরকার গঠনের ঘোষণা বেনিয়ামিন নেতানিয়াহুর শক্তিশালী নতুন জাতীয় সরকার গঠনের ঘোষণা বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার ভারতের অন্ধ্র উপকূলে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব ভারতের অন্ধ্র উপকূলে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে মুশফিককে ছাড়াই মাঠে নামল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে মুশফিককে ছাড়াই মাঠে নামল বাংলাদেশ গাজীপুরে বাবাকে পিটিয়ে হত্যার পর ফোন চার্জ দিতে গিয়ে আটক ছেলে গাজীপুরে বাবাকে পিটিয়ে হত্যার পর ফোন চার্জ দিতে গিয়ে আটক ছেলে
সব খবর

নরসিংদীর রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে মোমেন মিয়া (৫৫) নামে একজনকে নিজ বাড়িতে ঢুকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। রোববার সকালে উপজেলার চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি এলাকায় এই সহিংসতা ঘটে। নিহত মোমেন মিয়া ওই গ্রামের প্রয়াত ধন মিয়ার ছেলে। এ ঘটনায় আরও তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

আহতরা হলেন প্রয়াত খালেক মিয়ার ছেলে মোবারক (৬৫), শহীদ মিয়ার ছেলে নাজমুল হোসেন (৩০) এবং কুদ্দুস মিয়ার ছেলে রুহুল আমিন (৩৭)। বর্তমানে তারা রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও নিহতের স্বজনদের ভাষ্যমতে, এলাকায় ফরিদ গ্রুপ ও মোমেন চেয়ারম্যান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। স্থানীয় সংসদ সদস্যের মধ্যস্থতায় একবার বিরোধ মিমাংসা হলেও পরবর্তীতে তা আবারও মাথাচাড়া দেয়। এই বিরোধের জের ধরেই রোববার সকালে ফরিদ গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মোমেন মিয়ার বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে লক্ষ্য করে মাথায় ও পায়ে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিনিতা জানান, হাসপাতালে আনার সময়ই মোমেন মিয়ার শরীরে কোনো পালস বা প্রেশার ছিল না। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, সদাগরকান্দি এলাকায় দুই পক্ষের সংঘর্ষে মোমেন মিয়া নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।