প্রযুক্তি

দেশের সাইবার নিরাপত্তা জোরদারে চালু হলো দুটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম

প্রতিবেদক
মেসি-ওয়েনের চেয়েও এগিয়ে ইয়ামাল, বলছেন রিয়াল কিংবদন্তি ম্যাকম্যানামান মেসি-ওয়েনের চেয়েও এগিয়ে ইয়ামাল, বলছেন রিয়াল কিংবদন্তি ম্যাকম্যানামান কেরানীগঞ্জ ও শোয়ারিঘাটে কোস্ট গার্ডের অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ কেরানীগঞ্জ ও শোয়ারিঘাটে কোস্ট গার্ডের অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ আকুর বিল পরিশোধে রিজার্ভ কমে ৩৬ বিলিয়নের ঘরে আকুর বিল পরিশোধে রিজার্ভ কমে ৩৬ বিলিয়নের ঘরে স্বচ্ছতা ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক স্বচ্ছতা ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক রাশিয়ায় প্রবাসী ও শিক্ষার্থীদের ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দম্পতির বিরুদ্ধে রাশিয়ায় প্রবাসী ও শিক্ষার্থীদের ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দম্পতির বিরুদ্ধে আইসিটিতে দণ্ডিতদের আপিলের সুযোগ ৩০ দিন: চিফ প্রসিকিউটর আইসিটিতে দণ্ডিতদের আপিলের সুযোগ ৩০ দিন: চিফ প্রসিকিউটর বহিষ্কৃত সদস্যকে কমিটিতে না রাখাই উত্তম: জামায়াত আমির বহিষ্কৃত সদস্যকে কমিটিতে না রাখাই উত্তম: জামায়াত আমির সংঘাতের রাজনীতি নয়, সমঝোতা ও সহনশীলতাই দেশের মানুষের চাওয়া : রাষ্ট্রপতি সংঘাতের রাজনীতি নয়, সমঝোতা ও সহনশীলতাই দেশের মানুষের চাওয়া : রাষ্ট্রপতি ইবিতে উত্তেজনা ছড়ালে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ ইবিতে উত্তেজনা ছড়ালে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা ঠিক নয়: কাতার নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা ঠিক নয়: কাতার
সব খবর

দেশের সাইবার নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী ও সুরক্ষিত করার লক্ষ্যে দুটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ)। প্ল্যাটফর্ম দুটি হলো সাইবার ঘটনা প্রতিবেদন ব্যবস্থা বা সিআইআরএস (CIRS) এবং জাতীয় তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তা রেটিং ব্যবস্থা বা এনআরএস (NRS)। গত মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম আনুষ্ঠানিকভাবে এই প্ল্যাটফর্ম দুটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ডিজিটাল প্রযুক্তির দ্রুত প্রসারের সাথে সাথে অনলাইন প্রতারণা, তথ্য চুরি ও সাইবার হামলার ঝুঁকিও পাল্লা দিয়ে বাড়ছে। সিআইআরএস চালুর মাধ্যমে এখন থেকে নাগরিক ও বিভিন্ন প্রতিষ্ঠান সহজেই সাইবার ঘটনার অভিযোগ জানাতে পারবেন এবং দ্রুত প্রতিকার পাওয়ার সুযোগ তৈরি হবে। অন্যদিকে, এনআরএস সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাইবার সক্ষমতা মূল্যায়ন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া অনুষ্ঠানে জাতীয় সাইবার নিরাপত্তা কৌশল ২০২৬-২০৩০-এর প্রাথমিক খসড়া উপস্থাপন করে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, সাইবার নিরাপত্তা আইন প্রণয়নের পর এটি সুরক্ষার ক্ষেত্রে একটি নতুন যাত্রা। তবে তিনি সতর্ক করে বলেন, সাইবার ঝুঁকি মোকাবিলায় আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। বিশেষ করে ব্যাংকিং, আর্থিক খাত এবং সরকারি তথ্যভাণ্ডার সুরক্ষায় আরও বেশি মনোযোগী হতে হবে। ভবিষ্যতে সাইবার ঝুঁকি আরও বাড়বে উল্লেখ করে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং সাইবার নিরাপত্তায় দক্ষ মানবসম্পদ তৈরি করাই হবে বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ সুরক্ষার মূল ভিত্তি।

অনুষ্ঠানে জানানো হয়, সিআইআরএস প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিক ও অনুমোদিত ব্যবহারকারীরা কাঠামোগত উপায়ে সাইবার ঘটনার রিপোর্ট করতে পারবেন, যা যাচাই-বাছাই ও নিষ্পত্তির একটি সমন্বিত প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। এছাড়া এনআরএস প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তা সক্ষমতা মূল্যায়ন করা হবে। চারটি মূল স্তম্ভ ও ১৩১টি নির্ণায়কের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোকে এ থেকে ই গ্রেডে মূল্যায়ন করা হবে। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা সভাপতিত্ব করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.) এবং আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্ল্যাটফর্ম দুটির উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।