অপরাধ

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় একই পরিবারের চারজন নিহত

প্রতিবেদক
মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র দেশের মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশে নেমেছে দেশের মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশে নেমেছে সাইফুজ্জামান চৌধুরীর মার্কিন সম্পদের তথ্য দুদকের হাতে সাইফুজ্জামান চৌধুরীর মার্কিন সম্পদের তথ্য দুদকের হাতে আখাউড়ায় মহিষের প্রীতি ফুটবল: দর্শকদের উল্লাসে মুখর তারাগন মাঠ আখাউড়ায় মহিষের প্রীতি ফুটবল: দর্শকদের উল্লাসে মুখর তারাগন মাঠ মেসি-ওয়েনের চেয়েও এগিয়ে ইয়ামাল, বলছেন রিয়াল কিংবদন্তি ম্যাকম্যানামান মেসি-ওয়েনের চেয়েও এগিয়ে ইয়ামাল, বলছেন রিয়াল কিংবদন্তি ম্যাকম্যানামান কেরানীগঞ্জ ও শোয়ারিঘাটে কোস্ট গার্ডের অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ কেরানীগঞ্জ ও শোয়ারিঘাটে কোস্ট গার্ডের অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ আকুর বিল পরিশোধে রিজার্ভ কমে ৩৬ বিলিয়নের ঘরে আকুর বিল পরিশোধে রিজার্ভ কমে ৩৬ বিলিয়নের ঘরে স্বচ্ছতা ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক স্বচ্ছতা ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক রাশিয়ায় প্রবাসী ও শিক্ষার্থীদের ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দম্পতির বিরুদ্ধে রাশিয়ায় প্রবাসী ও শিক্ষার্থীদের ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দম্পতির বিরুদ্ধে
সব খবর

নীলফামারীর ডোমারে একটি দ্রুতগতির ট্রাকের চাপায় ইঞ্জিনচালিত ভ্যানের চারজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের একবট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লা হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন উপজেলার পাঙ্গামটকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নদীয়াপাড়ার ওলি বর্মন রায়ের ছেলে ভ্যানচালক পরিমল বর্মন রায় (৪০), পরিমলের ছোট ভাই প্রদীপ বর্মন রায়ের স্ত্রী প্রতিমা বর্মন রায় (৩০), এবং তার দুই সন্তান বিপাশা বর্মন রায় (৮) ও যাদব বর্মন রায় (৪)। দুর্ঘটনায় আহত হয়েছেন প্রতিমার যমজ সন্তান নম্রত বর্মন রায় (৪) এবং অপর যাত্রী সহিদুল ইসলাম (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিভা রানী রায় তার সন্তানদের নিয়ে ভ্যানে করে ডোমার উপজেলার বোরাগাড়ি ইউনিয়নের মরালডাঙ্গা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথিমধ্যে একবট এলাকায় পেছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

নিহত প্রতীমা রানীর স্বামী প্রদীপ বর্মন রায় কান্নাজড়িত কণ্ঠে জানান, একটি বিয়ের দাওয়াতে যাওয়ার জন্য স্ত্রী ও তিন সন্তানকে বড় ভাইয়ের সঙ্গে পাঠিয়েছিলেন তিনি। মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেল। স্ত্রী ও দুই সন্তানকে হারানোর শোকের পাশাপাশি আরেক সন্তানের মৃত্যুর সঙ্গে লড়াই করার বিষয়টি তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না।

ডোমার থানার ওসি হাবিবুল্লা হাবিব বলেন, সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। ঘটনার পরপরই ট্রাক চালক ও তার সহকারী ট্রাকটি ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।