বাংলাদেশ

প্রধানমন্ত্রীর দিল্লি সফরের প্রস্তুতি চলছে, তারিখ নিয়ে চলছে আলোচনা

প্রতিবেদক
গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২ গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২ যুক্তরাষ্ট্রে ভিসার শর্তাবলী নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রে ভিসার শর্তাবলী নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, ওবায়দুল কাদেরের মন্তব্য ফের আলোচনায় বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, ওবায়দুল কাদেরের মন্তব্য ফের আলোচনায় ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড়: উত্তরণের উপায় কী? ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড়: উত্তরণের উপায় কী? গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চে নাহিদের আল্টিমেটাম গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চে নাহিদের আল্টিমেটাম জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার, অভিযোগ জামায়াত নেতৃত্বাধীন জোটের জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার, অভিযোগ জামায়াত নেতৃত্বাধীন জোটের সংকুচিত শ্রমবাজার, নতুন গন্তব্যে প্রতারণার শিকার প্রবাসীরা সংকুচিত শ্রমবাজার, নতুন গন্তব্যে প্রতারণার শিকার প্রবাসীরা জামায়াতের লংমার্চে জনভোগান্তি ও জ্বালানি অপচয়ের অভিযোগ রাশেদ খানের জামায়াতের লংমার্চে জনভোগান্তি ও জ্বালানি অপচয়ের অভিযোগ রাশেদ খানের লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
সব খবর

প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় সফরে দিল্লি আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরের আয়োজন নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। ভারতের পক্ষ থেকে আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে দুই দিনের এই সফর আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে বাংলাদেশ এখন ওই তারিখের পরিবর্তে কাছাকাছি অন্য কোনো সময়ে সফরটি আয়োজনের বিষয়টি বিবেচনা করছে। মূলত আগস্টের তৃতীয় ও চতুর্থ সপ্তাহের মধ্যে সফরের সূচি নিয়ে দুই দেশ পৃথকভাবে কাজ করছে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ এবার একটি ‘সহায়ক পরিবেশ’ তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি সংবেদনশীল ইস্যুগুলো সমাধানের বিষয়েও ঢাকা তাগিদ দিয়ে যাচ্ছে। অন্যদিকে ভারত খোলামনে সব বিষয়ে আলোচনা ও সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে। প্রাথমিক প্রস্তাব অনুযায়ী ভারত ২০ ও ২১ আগস্ট সফরের তারিখ নির্ধারণের কথা বললেও, বাংলাদেশ পরিস্থিতি বিবেচনায় ২২ ও ২৩ আগস্টের বিষয়টি ভাবছে। এর পেছনে অন্যতম কারণ হলো ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন এবং পরবর্তী শপথ গ্রহণ অনুষ্ঠান। এসব আনুষ্ঠানিকতার পর প্রধানমন্ত্রীর বিদেশ সফরের বিষয়টি সুবিধাজনক হতে পারে বলে মনে করা হচ্ছে।

সফরের প্রস্তুতি হিসেবে সংশ্লিষ্ট কর্মকর্তারা উচ্চপর্যায়ের নির্দেশে প্রাথমিক কাজ শুরু করেছেন। এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনার পর দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী চার দিনের দিল্লি সফর শেষে গত শুক্রবার ঢাকায় ফিরেছেন। তিনি ভারতের প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্পর্কের বিষয়ে বাংলাদেশের জন্য বার্তা ও কাজের নির্দেশনা নিয়ে এসেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে শনিবার পর্যন্ত সরকারি পর্যায়ে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই সফরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি বিশেষ গুরুত্ব পেতে পারে। এছাড়া ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের বিষয়ে ভারত সরকারের কাছে নিশ্চয়তা চাইবে বাংলাদেশ। রাজনৈতিক আলোচনার পাশাপাশি ভিসা প্রক্রিয়া সহজীকরণ, বাণিজ্য, বিনিয়োগ, ট্রানজিট, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা এবং অভিন্ন নদীর পানিবণ্টনসহ বিভিন্ন বহুমাত্রিক বিষয়ে এই সফরে অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে ১৯৯৬ সালের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ এ বছরের ডিসেম্বরে শেষ হতে চলায়, এটি নবায়নের বিষয়টিও আলোচনার টেবিলে বাড়তি গুরুত্ব পাবে বলে জানা গেছে।