রাজনীতি

ফটিকছড়িতে হেফাজত আমীরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, ৯ দফা দাবি

প্রতিবেদক
ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু: এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয় জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু: এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয় মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র
সব খবর

চট্টগ্রাম সফরের অংশ হিসেবে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজত আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী। রোববার বিকেলে হেলিকপ্টারে করে ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করার পর স্থানীয়দের অভ্যর্থনা গ্রহণ শেষে তিনি মাদ্রাসায় পৌঁছান। সেখানে হেফাজত আমীর তাকে উষ্ণ অভিবাদন জানান। মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় কওমি মাদ্রাসার শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং সংসদ সদস্য সরোয়ার আলমগীর ও গিয়াস কাদের চৌধুরী উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় হেফাজতের মহাসচিব মাওলানা সাজেদুর রহমানের সই করা একটি লিখিত ৯ দফা দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়। দাবির মধ্যে রয়েছে মহান আল্লাহ, রাসুল (সা.), কোরআন ও ইসলামের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস করা এবং কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন পাস না করা। এছাড়া ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় জড়িতদের বিচার, ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানানো হয়।

শিক্ষাক্ষেত্রে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের মাস্টার্স সমমানের স্বীকৃতি কার্যকর করে শিক্ষার্থীদের কর্মসংস্থান ও উচ্চশিক্ষার সুযোগ এবং ধর্মীয় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে এই ডিগ্রিকে যোগ্যতা হিসেবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত মুসলিম শিক্ষার্থীদের জন্য ইসলাম ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করার দাবি তোলা হয়। এছাড়া কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা, হিজবুত তাওহিদ নিষিদ্ধকরণ, পার্বত্য চট্টগ্রামে মিশনারি অপতৎপরতা বন্ধ, আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং রাষ্ট্রীয় পুনর্গঠনে আলেমদের অংশীদার করার দাবি জানানো হয়। পাশাপাশি টঙ্গী ময়দানে সাদপন্থিদের ইজতেমা বন্ধের দাবিও রয়েছে। আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরী ফাউন্ডেশনের পক্ষ থেকে উত্তর চট্টগ্রামে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ, খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং ফটিকছড়িতে বিদ্যুৎ সাবস্টেশন নির্মাণের দাবি করা হয়।

হেফাজত আমীরের সঙ্গে সাক্ষাতের পর প্রধানমন্ত্রী হাটহাজারী বড় মাদ্রাসায় গিয়ে মরহুম আমীর আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা জোনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন। এর আগে দুপুরে বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান এবং সকালে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করেন তিনি।