রাজনীতি

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, শুক্রবার বঙ্গভবনে শপথ অনুষ্ঠান

প্রতিবেদক
সৌরবিদ্যুৎ যন্ত্রপাতিতে শুল্ক ছাড় ও সিগারেটের দাম বাড়ানোর সিদ্ধান্ত সৌরবিদ্যুৎ যন্ত্রপাতিতে শুল্ক ছাড় ও সিগারেটের দাম বাড়ানোর সিদ্ধান্ত ইতালিতে হামলার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালিতে হামলার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন, অভিযোগ ‘জুলাইযোদ্ধা’ আখ্যায় ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন, অভিযোগ ‘জুলাইযোদ্ধা’ আখ্যায় বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারকে দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারকে দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ
সব খবর

দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে। বুধবার বিকেলে সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের সভা শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি জানান, নির্বাচন শুরুর ৫ মিনিট আগে এবং শেষ হওয়ার ৫ মিনিট আগে ভোটের লাইভ টেলিকাস্ট করা হবে। এছাড়া রাষ্ট্রপতি, স্পিকার, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতার ভোট প্রদানের দৃশ্যও সরাসরি সম্প্রচার করা হবে।

চিফ হুইপ আরও জানান, আগামী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান সম্পন্ন হবে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংসদীয় দলের সভায় রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। সভায় দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছরের দীর্ঘ সংগ্রামের পর সরকার গঠনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

এবারের নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে বিএনপি ও সমমনা দলের প্রার্থী হিসেবে লড়ছেন দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াতসহ ১১ দলীয় ঐক্য জোট মনোনীত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ।

উল্লেখ্য যে, সর্বশেষ ১৯৯১ সালের ৮ অক্টোবর রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। সেবার বিএনপির আব্দুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী বদরুল হায়দার চৌধুরীকে (৯২ ভোট) পরাজিত করেছিলেন। বুধবারের ব্রিফিংয়ে হুইপ রুহুল কুদ্দস তালুকদার দুলু, মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, এ বি এম আশরাফ উদ্দিন নিজান, জি কে গউছ, সংসদ সদস্য আমিরুল ইসলাম আলিম, খন্দকার আবু আশফাক এবং প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।