শিক্ষা

আজ রাজধানীর মৈত্রী কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু: এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয় জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু: এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয় মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র
সব খবর

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার (১৫ জুলাই) ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান করবেন। সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মাননা প্রদান করবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে মঙ্গলবার (১৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সরকারের নির্বাচনী ইশতেহারের ১৭ ও ১৮ নম্বর অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে শিশুদের প্রতিভা ও মননশীলতা বিকাশে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া, সাংস্কৃতিক, বিতর্ক, কাবিং ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে জাতীয় পর্যায় পর্যন্ত বিস্তৃত এই প্রতিযোগিতায় দেশের ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়। বিভিন্ন ধাপ পেরিয়ে চূড়ান্তভাবে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের অনুষ্ঠানে পদক প্রদান করা হবে।

এ ছাড়া শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও সম্মাননা দেওয়া হবে। এর মধ্যে ব্যক্তি পর্যায়ে ১৫টি ক্যাটাগরিতে ১২ হাজার ৩৮৪ জন এবং প্রতিষ্ঠান পর্যায়ে দুটি ক্যাটাগরিতে ৬৫ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠানের মধ্য থেকে সেরা নির্বাচন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করবেন। একই সঙ্গে দেশের ৬৪ জেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রমের বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ ও গৃহীত পদক্ষেপসমূহ উপস্থাপন করা হবে। বিভিন্ন জেলার স্টলে ‘স্কুল ফিডিং’, ‘আনন্দময় শিক্ষা’, ‘ডিজিটাল শিক্ষা’ এবং ‘ফাউন্ডেশনাল লার্নিং’র মতো কার্যক্রমগুলো তুলে ধরা হবে।