বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী

প্রতিবেদক
গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২ গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২ যুক্তরাষ্ট্রে ভিসার শর্তাবলী নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রে ভিসার শর্তাবলী নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, ওবায়দুল কাদেরের মন্তব্য ফের আলোচনায় বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, ওবায়দুল কাদেরের মন্তব্য ফের আলোচনায় ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড়: উত্তরণের উপায় কী? ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড়: উত্তরণের উপায় কী? গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চে নাহিদের আল্টিমেটাম গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চে নাহিদের আল্টিমেটাম জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার, অভিযোগ জামায়াত নেতৃত্বাধীন জোটের জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার, অভিযোগ জামায়াত নেতৃত্বাধীন জোটের সংকুচিত শ্রমবাজার, নতুন গন্তব্যে প্রতারণার শিকার প্রবাসীরা সংকুচিত শ্রমবাজার, নতুন গন্তব্যে প্রতারণার শিকার প্রবাসীরা জামায়াতের লংমার্চে জনভোগান্তি ও জ্বালানি অপচয়ের অভিযোগ রাশেদ খানের জামায়াতের লংমার্চে জনভোগান্তি ও জ্বালানি অপচয়ের অভিযোগ রাশেদ খানের লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
সব খবর

বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে গেলে তাকে সর্বোচ্চ সম্মানের সঙ্গে একটি স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রাজধানীর গুলশানে দ্য ওয়েস্টিন হোটেলে মঙ্গলবার আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ভারত সফররত কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সম্মানে এই অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় হাইকমিশন। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, সিআইআইয়ের মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জি এবং উভয় দেশের শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে দুই দেশের প্রধানমন্ত্রী দ্রুত বৈঠকে বসতে আগ্রহী। তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে নির্দেশ দিয়েছেন যেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করা হয় যে তার ভারত সফর হবে অত্যন্ত সম্মানজনক এবং স্মরণীয়। হাইকমিশনারের মতে, এই সফরের সুফল শেষ পর্যন্ত দুই দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছাবে। তিনি আরও উল্লেখ করেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরাসরি যোগাযোগের সুযোগ রয়েছে এবং প্রতিবেশী দেশ হিসেবে ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতির অংশ হিসেবেই এই আন্তরিকতা বজায় রাখা হচ্ছে। উল্লেখ্য, ১০ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার।

তারেক রহমানের ভারত সফর নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চললেও এখন পর্যন্ত সফরের আনুষ্ঠানিক নিশ্চয়তা আসেনি। সূত্রমতে, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ এবং শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের হস্তান্তরসহ কিছু বিষয়ে শর্তের সুরাহা এখনো হয়নি। তবে দীনেশ ত্রিবেদী মনে করেন, ছোটখাটো ভুল-বোঝাবুঝি বা বাধা থাকলেও পারস্পরিক বিশ্বাসের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। তিনি বলেন, দুই দেশের অভিন্ন ইতিহাস ও সংস্কৃতিকে সামনে রেখে সম্পর্ক আরও সুদৃঢ় করা হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম অনুষ্ঠানে বলেন, ভারত বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্য অংশীদার হওয়া সত্ত্বেও বাণিজ্যিক কাঠামোতে এখনো কিছুটা ভারসাম্যহীনতা রয়েছে। তিনি বাণিজ্যের সম্ভাবনা বাড়াতে এবং বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য ভারতের ভিসা প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করার ওপর গুরুত্বারোপ করেন। সিআইআইয়ের মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জি বাংলাদেশের শিল্প খাতের উষ্ণ অভ্যর্থনার প্রশংসা করে বলেন, ব্যবসায়িক সুযোগ বৃদ্ধির মাধ্যমে তারা দুই দেশের আন্তরিক সম্পর্ক বজায় রাখতে কাজ করবেন। অনুষ্ঠানে আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, বিসিআইয়ের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী, এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক, মেট্রো চেম্বারের সভাপতি কামরান টি রহমানসহ বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।