প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৫৯
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১১২ বছরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রুপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে নতুন সংগঠন ‘আর বি সি স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন’। সম্প্রতি রাজধানীর উত্তরার ফাউন্ডারস ক্লাবে আয়োজিত এক সাধারণ সভায় এই প্রতিষ্ঠাতা কমিটি ঘোষণা করা হয়। কাজী মাফুজুল হক বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
নতুন এই কমিটিতে সাইফুর রহমানকে সভাপতি এবং মাহমুদুল ইসলাম মিলটনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সভায় সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা, পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে মিয়া লুৎফর রহমানকে মনোনীত করা হয়েছে। এ ছাড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন প্রভাস চন্দ্র বিশ্বাস, নওশের আলী, কাজী মাফুজুল হক বাবলু, শাজাহান ফকির, নিরুল মিয়া, দেবদুলাল চক্রবর্তী, তৌহিদুল ইসলাম লিপন, বদরুল ইসলাম, মো. সেলিম হোসেন নিলু, আবু তালেব মোল্লা, মিয়া নাসির, পারভেজ খসরু ডুপ্লু ও এমদাদুল হক মিলন। পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন কমল সাহা, কাজী হাফিজ, হাফিজুর রহমান মোল্লা ও মোস্তাফিজুর রহমান।
কমিটির অন্যান্য পদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি শেখ শাজাহান এবং সহ-সভাপতি নজরুল ইসলাম, মিয়া মাসুদ ও আসাদুজ্জামান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার নাসিরউদ্দিন ও খন্দকার সাজ্জাদ। সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম মৃধা, সহ-অর্থ সম্পাদক বিষ্ণু সাহা, দপ্তর সম্পাদক মাহমুদুল ইসলাম মিলটন (অতিরিক্ত দায়িত্ব), প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদ হাসান, শিক্ষা ও ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক জাহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক তৌহিদ আলম মিন্টু, অনুষ্ঠান ও পুনর্মিলনী সম্পাদক রোমানুজ্জামান রোমান, তথ্য ও আইটি সম্পাদক মাহাবুবুর রহমান মিয়া, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক রবিউল সিকদার এবং নারী বিষয়ক সম্পাদক নিলুফা ইয়াসমিন নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক হোসেন, বদিউজ্জামান বাবু, ছিদ্দিক ফকির, বাবুল আহমেদ, শের আলম, আবুল কালাম পিপুল, আরমান খান মন্জুর, মিরন মৃধা, গোলাম কুদ্দুছ জিতু, মোয়াজ্জেম সিকদার, কামরুল ফকির, তৈয়বুর রহমান, ইমরান মোল্লা ও মঞ্জুরুল ইসলাম।

















