বিশ্ব

২৫ বছরের বেশি সময় ধরে গৃহকর্মীদের নির্যাতনের অভিযোগ সারা নেতানিয়াহুর বিরুদ্ধে

প্রতিবেদক
সৌরবিদ্যুৎ যন্ত্রপাতিতে শুল্ক ছাড় ও সিগারেটের দাম বাড়ানোর সিদ্ধান্ত সৌরবিদ্যুৎ যন্ত্রপাতিতে শুল্ক ছাড় ও সিগারেটের দাম বাড়ানোর সিদ্ধান্ত ইতালিতে হামলার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালিতে হামলার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন, অভিযোগ ‘জুলাইযোদ্ধা’ আখ্যায় ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন, অভিযোগ ‘জুলাইযোদ্ধা’ আখ্যায় বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারকে দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারকে দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ
সব খবর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে ২৫ বছরেরও বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের গৃহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, চিৎকার ও গালিগালাজ করার গুরুতর অভিযোগ উঠেছে। আনাদোলু এজেন্সির বরাতে ইসরায়েলি দৈনিক ‘ইয়েদিওথ আহরোনথ’ জানিয়েছে, তারা সাবেক কর্মচারীদের এমন ডজনখানেক সাক্ষ্য এবং মামলার নথি পরীক্ষা করেছে, যেখানে মৌখিক নির্যাতন ও অপমান থেকে শুরু করে অতিরিক্ত কাজের চাপের মতো নানা অভিযোগ উঠে এসেছে।

এই অভিযোগগুলোর মধ্যে কিছুতে আদালত ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন, আবার কোনোটি আদালতের বাইরে মীমাংসা বা খারিজ হয়েছে। তবে সারা নেতানিয়াহু এবং তার আইনজীবীরা বরাবরই এই অভিযোগগুলো অস্বীকার করে একে একটি “মিডিয়া ক্যাম্পেইন” এবং রাষ্ট্র থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা বলে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ও অভিযোগ প্রত্যাখ্যান করে একে প্রধানমন্ত্রীর স্ত্রীকে কালিমালিপ্ত করে রাষ্ট্র থেকে অর্থ আদায়ের আরেকটি চেষ্টা বলে উল্লেখ করেছে।

সাবেক ও বর্তমান কর্মচারীদের আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে ইয়েহিয়েল ওহাভ আমি (৬১) এর দাবি, যিনি গত এক বছরে প্রধানমন্ত্রীর বাসভবনে কাজ করেছেন। তিনি অভিযোগ করেন যে তাকে চিৎকার, গালিগালাজ ও অপমানের শিকার হতে হয়েছে। একবার তাকে হামাগুড়ি দিয়ে রান্নাঘরের মেঝে পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছিল। ওহাভ আমি আরও জানান, সারা নেতানিয়াহু তার ক্যান্সার ও মৃত্যু কামনা করেছিলেন এবং তাকে অটিস্টিক দাবি করে বলেছিলেন, “আমি দেশের ১ নম্বর সাইকিয়াট্রিস্ট (মনোবিজ্ঞানী), আমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই।” এই অভিযোগের প্রেক্ষিতে সারা নেতানিয়াহু উল্টো ওই কর্মীর বিরুদ্ধে বেআইনিভাবে বাসভবনের ছবি তোলা ও গোপনীয়তা লঙ্ঘনের মামলা করেছেন।

গৃহকর্মীদের প্রতি সারা নেতানিয়াহুর আচরণের কারণে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে জেরুজালেম আঞ্চলিক শ্রম আদালত প্রধানমন্ত্রীর বাসভবনের সাবেক ম্যানেজার মেনি নাফতালিকে চরম প্রতিকূল কাজের পরিবেশের শিকার হিসেবে স্বীকৃতি দেয়। আদালত রাষ্ট্রকে নাফতালিকে ১,৭০,০০০ শেকেল (৫৬,৬৭০ ডলার) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। একই বছর রক্ষণাবেক্ষণ কর্মী গাই এলিয়াহুর মামলায় আদালত তার পক্ষে রায় দেয়। এলিয়াহু অভিযোগ করেছিলেন যে তাকে ভয়ভীতি, চিৎকার এবং অপমানের মধ্যে কাজ করতে হতো। একবার মধ্যরাতের পর তাকে শুধু সারা নেতানিয়াহুর জন্য এক বাটি স্যুপ গরম করতে বাড়ি থেকে ডেকে পাঠানো হয়েছিল এবং অন্য এক রাতে তাকে কেবল “শুভ রাত্রি” বলার জন্য ফিরে আসতে হয়েছিল। তিনি দিনে প্রায় ১৯ ঘণ্টা পর্যন্ত কাজ করতেন বলেও জানান।

নেতানিয়াহুর শেফ ইতি হাইম অভিযোগ করেন, হাত না ধুয়ে কেবিনেট খোলার কারণে সারা নেতানিয়াহু তার হাতে চড় মেরেছিলেন। হাইম আরও জানান, সারা কর্মীদের ওপর চিৎকার করতেন, টেবিল থেকে টেবিলক্লথ টেনে ফেলে দিতেন এবং কয়েক মিনিটের মধ্যে তা আবার সাজানোর নির্দেশ দিতেন। সারা অবশ্য এই অভিযোগও অস্বীকার করেছেন।

অন্যদিকে, একজন ধর্মপ্রাণ পরিচ্ছন্নতাকর্মী হিসেবে শিরা রাবান (২৪) সারার বিরুদ্ধে মামলা করে জানান, তাকে “দাসী”র মতো ব্যবহার করা হতো। রাবান সাক্ষ্য দেন, সারা নারী কর্মীদের দিকে হাত নাড়িয়ে, চিৎকার করতে করতে এবং নিজের চুল টানতে টানতে তেড়ে আসতেন, যা কর্মীদের মনে শারীরিক আক্রমণের ভয় তৈরি করত। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে শ্রম আদালত এই মামলাটি খারিজ করে দেয়, কারণ রাবান তার নির্যাতনের বিষয়টি প্রমাণ করতে পারেননি এবং তার বক্তব্য আদালতের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি।

২০২০ সালে সিলভি গ্যান্সিয়া অভিযোগ করেন যে সারা তার দিকে চিৎকার করেছেন, অপমান করেছেন এবং একটি ইস্ত্রি (আয়রন) ছুড়ে মেরেছিলেন। আদালত এই অভিযোগের সত্যতা যাচাই করেনি এবং গ্যান্সিয়া প্রয়োজনীয় আইনি কাগজপত্র জমা দিতে না পারায় মামলাটি খারিজ হয়ে যায়। পরবর্তীতে সারার দায়ের করা একটি পাল্টা মামলায় গ্যান্সিয়াকে প্রায় ১,০০,০০০ শেকেল (৩৩,৩৪০ ডলার) এবং আইনি খরচ পরিশোধের নির্দেশ দেওয়া হয়।

সর্বশেষ ২০২৪ সালে শ্রম আদালত তিনজন সাবেক কর্মচারীর পক্ষে রায় দেয় এবং ওভারটাইমের টাকা না দেওয়া, শনি ও ছুটির দিনে কাজ করানোসহ শ্রম অধিকার লঙ্ঘনের দায়ে প্রধানমন্ত্রীর কার্যালয়কে প্রায় ৯,০০,০০০ শেকেল (৩,০০,০০০ ডলার) প্রদানের নির্দেশ দেয়। এই কর্মীরা নিজেদের “আধুনিক যুগের দাস” হিসেবে বর্ণনা করেছিলেন। এই ক্ষতিপূরণের নির্দেশও সারার ব্যক্তিগত তহবিলের বদলে নিয়োগকর্তা হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়কে দেওয়া হয়।

চলতি বছরের এপ্রিলে অপর এক কর্মী অভিযোগ করেন যে, সকালের নাস্তায় পেঁয়াজ, টমেটো ও জলপাইয়ের পরিমাণ নিয়ে অসন্তুষ্ট হয়ে সারা তার দিকে টমেটো ও জলপাইয়ের টুকরো ছুড়ে মেরেছিলেন। কর্মীটির দাবি, এই ঘটনা খোদ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সামনেই ঘটেছিল। পরবর্তীতে স্টাফিং কোম্পানির সাথে একটি গোপন চুক্তির মাধ্যমে মামলাটি নিষ্পত্তি হয়, যেখানে ওই কর্মী কয়েক হাজার শেকেল পেলেও আদালতের মাধ্যমে ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়নি।