বাংলাদেশ

চট্টগ্রাম বন্দরে তেলের ট্যাংকার ও বাল্ক ক্যারিয়ারের সংঘর্ষ

প্রতিবেদক
গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২ গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২ যুক্তরাষ্ট্রে ভিসার শর্তাবলী নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রে ভিসার শর্তাবলী নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, ওবায়দুল কাদেরের মন্তব্য ফের আলোচনায় বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, ওবায়দুল কাদেরের মন্তব্য ফের আলোচনায় ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড়: উত্তরণের উপায় কী? ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড়: উত্তরণের উপায় কী? গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চে নাহিদের আল্টিমেটাম গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চে নাহিদের আল্টিমেটাম জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার, অভিযোগ জামায়াত নেতৃত্বাধীন জোটের জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার, অভিযোগ জামায়াত নেতৃত্বাধীন জোটের সংকুচিত শ্রমবাজার, নতুন গন্তব্যে প্রতারণার শিকার প্রবাসীরা সংকুচিত শ্রমবাজার, নতুন গন্তব্যে প্রতারণার শিকার প্রবাসীরা জামায়াতের লংমার্চে জনভোগান্তি ও জ্বালানি অপচয়ের অভিযোগ রাশেদ খানের জামায়াতের লংমার্চে জনভোগান্তি ও জ্বালানি অপচয়ের অভিযোগ রাশেদ খানের লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
সব খবর

চট্টগ্রাম বন্দরের জলসীমায় প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেলবাহী একটি তেল ট্যাংকার এবং নোঙর করে থাকা একটি বাল্ক ক্যারিয়ারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে এমটি সি স্পাইক নামের তেলবাহী ট্যাংকারটির সঙ্গে এমভি সান শাইন নামের বাল্ক ক্যারিয়ারের এই সংঘর্ষ হয়। বন্দর কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা অনুযায়ী, তীব্র স্রোতের কারণে তেলবাহী জাহাজটি নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারায় এই দুর্ঘটনাটি ঘটে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

সংঘর্ষের ফলে তেলবাহী জাহাজটির ইঞ্জিনকক্ষের বাঁ পাশের পেছনের দিকে প্রায় এক বর্গমিটার আয়তনের একটি ফাটল সৃষ্টি হয়েছে। এই ফাটল দিয়ে পানি ভেতরে প্রবেশ করায় জাহাজটিতে সাময়িকভাবে বিদ্যুৎ-বিপর্যয় দেখা দেয়। তবে জরুরি ব্যাটারির সহায়তায় জাহাজটির বেতার যোগাযোগব্যবস্থা বর্তমানে সচল রাখা হয়েছে। জাহাজটিকে স্থিতিশীল অবস্থায় রাখতে দুটি নোঙর ফেলা হয়েছে এবং বন্দর কর্তৃপক্ষের মতে, জোয়ার-ভাটার হিসাব অনুযায়ী ভাটার সময়েও জাহাজটি নিরাপদে ভেসে থাকবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, সি স্পাইক জাহাজে থাকা সব কার্গো ট্যাংক অক্ষত রয়েছে এবং কোনো ট্যাংকে পানি ঢোকেনি। এছাড়া জাহাজ থেকে কোনো তেল নিঃসরণের ঘটনাও ঘটেনি। চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, দুর্ঘটনার পরপরই বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড উদ্ধার ও সহায়তা কার্যক্রমে অংশ নেয়। বন্দরের টাগবোট ‘কান্ডারি-৮’ দুর্ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এ দুর্ঘটনার কারণে বন্দর চ্যানেলের স্বাভাবিক জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। জাহাজটির ডিজেল দ্রুত খালাসের জন্য শিপিং এজেন্ট প্রাইড শিপিংকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ফাটল মেরামত ও জাহাজটি উদ্ধারের জন্য একটি উদ্ধারকারী প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জাহাজের মাস্টারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।