রাজনীতি

সিরাতুন্নবী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা শ্রমিক কল্যাণ ফেডারেশনের

প্রতিবেদক
মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি
সব খবর

সিরাতুন্নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও ইসলামী শ্রমনীতি শ্রমজীবী মানুষের মাঝে তুলে ধরার লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। মঙ্গলবার বিকালে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান এই কর্মসূচি ঘোষণা করেন।

আতিকুর রহমান বলেন, শ্রমিকদের অধিকার, মর্যাদা, ন্যায্য মজুরি ও মালিকদের দায়িত্ব সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) যে নীতিমালা প্রদান করেছেন, তা অনুসরণ ও চর্চার মাধ্যমে শ্রমিক সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। সিরাতুন্নবী (সা.)-এর আলোচনার মাধ্যমে ইসলামী শ্রমনীতির মৌলিক বিষয়গুলো শ্রমিকদের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি এ নীতির পক্ষে জনমত গড়ে তোলা হবে বলেও তিনি জানান।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে শ্রমিক জোন ও মহানগর এলাকায় সিরাতুন্নবী (সা.) মাহফিল, রেজিস্টার্ড ট্রেড ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা, উপজেলা, থানা, ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে সিরাত ভিত্তিক কুইজ প্রতিযোগিতা এবং সিরাতের ওপর রচিত বই পাঠ প্রতিযোগিতা। এছাড়া ঢাকা, গাজীপুর ও আশুলিয়াসহ শ্রমিক অধ্যুষিত বিভিন্ন এলাকায় নাতে রাসুল (সা.) সন্ধ্যা, ইসলামী শ্রমনীতির পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা এবং কর্মজীবী নারীর অধিকার ও মর্যাদা বিষয়ে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হবে। পাশাপাশি ‘শ্রমিকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় এক অনন্য আদর্শ রাসুলের শ্রমনীতি’ শীর্ষক একটি জাতীয় পর্যায়ের সেমিনারও আয়োজিত হবে।

সংগঠনের সভাপতি ফেডারেশনের জেলা, মহানগর, ইউনিয়ন, সেক্টর ও কাফ ফেডারেশনসহ সব পর্যায়ের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে এই কর্মসূচি সফল করার জন্য সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লসকর মো. তসলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসাইন, আব্দুস সালাম, মাওলানা মহিবুল্লাহ ও আক্তারুজ্জামানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।