ধর্ম ও ইসলাম

অবিশ্বাস ও সন্দেহ দাম্পত্য জীবনে ধ্বংস ডেকে আনে

প্রতিবেদক
নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ভারতীয় হাইকমিশন: ভিসা দালালদের থেকে সতর্ক থাকুন ভারতীয় হাইকমিশন: ভিসা দালালদের থেকে সতর্ক থাকুন কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত বোলিংয়ে ছন্দে ফিরলেন হাসান মাহমুদ কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত বোলিংয়ে ছন্দে ফিরলেন হাসান মাহমুদ ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর পুলিশ প্রশাসনে পদোন্নতি ও পোস্টিং নিয়ে চলছে রমরমা সিন্ডিকেট বাণিজ্য পুলিশ প্রশাসনে পদোন্নতি ও পোস্টিং নিয়ে চলছে রমরমা সিন্ডিকেট বাণিজ্য যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: কোন দিকে মোড় নিতে পারে বর্তমান পরিস্থিতি? যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: কোন দিকে মোড় নিতে পারে বর্তমান পরিস্থিতি? তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি প্রতিহিংসায় নয়, ন্যায়বিচারে বিশ্বাসী বিএনপি: ড. মঈন খান প্রতিহিংসায় নয়, ন্যায়বিচারে বিশ্বাসী বিএনপি: ড. মঈন খান ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ: ৩ প্রতারক আটক ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ: ৩ প্রতারক আটক মন্ত্রীর আগমন ঘিরে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র মন্ত্রীর আগমন ঘিরে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র
সব খবর

দাম্পত্য জীবনের সুখ নির্ভর করে স্বামী-স্ত্রীর পারস্পরিক সম্মান, সহমর্মিতা, বিশ্বাস ও ভালোবাসার ওপর। যখন এই সম্পর্কে অবিশ্বাস ও সন্দেহের জন্ম নেয়, তখন দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়, যা দাম্পত্য কলহ, নির্যাতন এবং শেষ পর্যন্ত পারিবারিক ভাঙনের কারণ হয়ে দাঁড়ায়। বর্তমান সময়ে প্রযুক্তির অবাধ ব্যবহার পরিচিতি ও সম্পর্ক বাড়ালেও তা অনেক সময় বৈবাহিক সম্পর্কেও টানাপোড়েন সৃষ্টি করছে।

ইসলামে অহেতুক সন্দেহ পোষণ করাকে হারাম ঘোষণা করা হয়েছে। মানুষের প্রতি সুধারণা পোষণ করতে উৎসাহিত করা হয়েছে। প্রমাণ ছাড়া কোনো মুসলমানের প্রতি কুধারণা বা খারাপ ধারণা পোষণ করলে তা সামাজিক সুসম্পর্ক নষ্ট করে এবং ব্যক্তি, পরিবার ও সমাজে ঐক্য, সাম্য ও সম্প্রীতি বিনষ্ট করে। আল্লাহতায়ালা বলেন, ‘যারা বিনা অপরাধে ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীদের কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে।’ (সুরা আহজাব : ৫৮)।

ইসলাম মানুষকে অন্যের ব্যাপারে সুধারণা পোষণ করার নির্দেশ দেয় এবং কাউকে অহেতুক সন্দেহ করতে নিষেধ করে। মানুষের ব্যক্তিগত বিষয়ে গোয়েন্দাগিরি করা, দোষ খুঁজে বেড়ানো এবং পেছনে সমালোচনা করা কঠোরভাবে নিষিদ্ধ। কোরআনের আয়াত ও হাদিসে এ ধরনের অভ্যাসের কঠোর নিন্দা করা হয়েছে। আল্লাহতায়ালা বলেন, ‘হে মোমিন! তোমরা অন্যের ব্যাপারে অধিকাংশ অনুমান করা থেকে বিরত থাক। ধারণা করা অনেক ক্ষেত্রেই গোনাহের কাজ। তোমরা একে অন্যের গোপনীয় বিষয় খুঁজে বেড়িও না। কারও অনুপস্থিতিতে তার নিন্দা কর না। তোমাদের মধ্যে কেউ কি মৃত ভাইয়ের গোশত খেতে চাইবে? তোমরা তো একে ঘৃণা কর। আল্লাহকে ভয় কর; নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু।’ (সুরা হুজুরাত : ১২)।

রাসুলুল্লাহ (সা.) সন্দেহকে সবচেয়ে বড় মিথ্যাচার হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘সাবধান! তোমরা সন্দেহ করা থেকে বিরত থাক। কারণ, সন্দেহ হচ্ছে সবচেয়ে বড় মিথ্যাচার। পরস্পরের বিরুদ্ধে তথ্য তালাশ কর না এবং গোয়েন্দাগিরি কর না।’ (বোখারি : ৪৯১৭)।

সন্দেহের অভ্যাসের কারণে দুনিয়াতেই লাঞ্ছিত হতে হবে বলে হাদিসে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যারা মুখে ঈমান এনেছে এবং যাদের হৃদয়ে ঈমান স্থান পায়নি, তারা শোন! তোমরা মুসলমানদের গিবত কর না এবং তাদের দোষ খুঁজে বেড়িও না। যে ব্যক্তি তাদের দোষ খুঁজবে, আল্লাহ তার দোষ ধরবেন। আর আল্লাহ যার দোষ ধরবেন, তাকে তার ঘরের ভেতরেও লাঞ্ছিত করবেন।’ (সুনানে আবি দাউদ : ৪৮৮২)।

সাম্প্রতিককালে অনেক দম্পতির মধ্যে সম্পর্কের শুরু থেকেই পরস্পরকে অবিশ্বাস ও সন্দেহের প্রবণতা দেখা যায়। একে অপরের মোবাইল বা মেসেজ চেক করাকে অনেকে স্বাভাবিক মনে করেন, যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। জাবের ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সা.) সফর থেকে ফিরে রাতে অতর্কিতে ঘরে উপস্থিত হতে নিষেধ করেছেন, যাতে স্ত্রীর প্রতি সন্দেহবশত বা তার ওপর গোয়েন্দাগিরি করার সুযোগ না থাকে। (বোখারি : ৪৮১২, মুসলিম : ৪৮১৬)।

যতক্ষণ পর্যন্ত স্বামী বা স্ত্রী সন্দেহজনক কিছু না করছে, ততক্ষণ পরস্পরের ব্যাপারে সুধারণা পোষণ করা উচিত। প্রকাশ্য আচরণ অনুযায়ী সদ্ব্যবহার করতে হবে। গোপনীয় বিষয় আল্লাহর ওপর ছেড়ে দিতে হবে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আমার উম্মতের মনে যেসব কথা আসে, আল্লাহ তা মাফ করে দিয়েছেন যে পর্যন্ত না সে অনুযায়ী কোনো কাজ করে বা মুখে উচ্চারণ করে।’ (বোখারি : ৬৬৬৪)।

আল্লাহতায়ালা বলেন, ‘যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, সে বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হয়ো না। নিশ্চয় কান-চোখ ও হৃদয়ের প্রতিটির কাছে কৈফিয়ত তলব করা হবে।’ (সুরা বনি ইসরাইল : ৩৬)। তিনি আরও বলেন, ‘যে বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই, তারা শুধু ধারণা-অনুমানের অনুসরণ করে, আর সত্যের মোকাবেলায় ধারণা-অনুমান কোনো কাজে আসবে না।’ (সুরা নাজম : ২৮)।

রাসুলুল্লাহ (সা.) মোমিনদের পারস্পরিক সম্পর্ক রক্ষার ভিত্তি হিসেবে ধারণা করা থেকে বেঁচে থাকতে বলেছেন। তিনি বলেন, ‘তোমরা ধারণা করা থেকে বেঁচে থাক। কারণ, ধারণাভিত্তিক কথাই হলো সবচেয়ে বড় মিথ্যা কথা। তোমরা একে অপরের দোষ অনুসন্ধান করো না। পরস্পর হিংসা-বিদ্বেষ ও দুশমনি কর না; বরং পরস্পর ভাই হয়ে যাও হে আল্লাহর বান্দারা!’ (বোখারি : ৪৮৪৯)। আল্লাহতায়ালা অনুমানকারীদের ধ্বংস হওয়ার কথা উল্লেখ করে বলেন, ‘অনুমানকারীরা ধ্বংস হোক।’ (সুরা জারিয়াত : ১০)।

ধারণা করে বিশ্বাস করা বিভ্রান্ত হওয়ার নামান্তর : আল্লাহতায়ালা বলেন, ‘তুমি যদি দুনিয়ার অধিকাংশ লোকের কথা অনুসরণ কর, তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে ফেলবে। তারা শুধু ধারণা-অনুমানের অনুসরণ করে। আর তারা ধারণা-অনুমান ছাড়া আর কিছুই করছে না।’ (সুরা আনআম : ১১৬)। অন্য আয়াতে এসেছে, ‘অনুমানকারীরা ধ্বংস হোক।’ (সুরা জারিয়াত : ১০)।