বাংলাদেশ

সিলেটের বিশ্বনাথে নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের নেতাকর্মী আসামি

প্রতিবেদক
গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২ গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২ যুক্তরাষ্ট্রে ভিসার শর্তাবলী নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রে ভিসার শর্তাবলী নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, ওবায়দুল কাদেরের মন্তব্য ফের আলোচনায় বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, ওবায়দুল কাদেরের মন্তব্য ফের আলোচনায় ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড়: উত্তরণের উপায় কী? ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড়: উত্তরণের উপায় কী? গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চে নাহিদের আল্টিমেটাম গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চে নাহিদের আল্টিমেটাম জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার, অভিযোগ জামায়াত নেতৃত্বাধীন জোটের জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার, অভিযোগ জামায়াত নেতৃত্বাধীন জোটের সংকুচিত শ্রমবাজার, নতুন গন্তব্যে প্রতারণার শিকার প্রবাসীরা সংকুচিত শ্রমবাজার, নতুন গন্তব্যে প্রতারণার শিকার প্রবাসীরা জামায়াতের লংমার্চে জনভোগান্তি ও জ্বালানি অপচয়ের অভিযোগ রাশেদ খানের জামায়াতের লংমার্চে জনভোগান্তি ও জ্বালানি অপচয়ের অভিযোগ রাশেদ খানের লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
সব খবর

সিলেটের বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার বিশ্বনাথ থানায় দায়ের করা এই মামলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। মামলার বাদী অলংকারী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. ইরন মিয়া, যিনি উপজেলার সাবানটেংরা গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে। এজাহারে মোট ৯২ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৬০-৭০ জনকে আসামি হিসেবে রাখা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৬ আগস্ট সন্ধ্যায় আসামিরা রামপাশা ইউনিয়নের বিশ্বনাথ-লামাকাজী পাকা সড়কে গাড়ির টায়ারে অগ্নিসংযোগ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং দেশবিরোধী স্লোগান দেয়। এছাড়া বিভিন্ন সরকারি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরির অভিযোগ আনা হয়েছে। মামলার অভিযুক্তদের মধ্যে ৬৮ নম্বর আসামি এখলাছ মিয়া অলংকারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক, ৮৬ নম্বর আসামি রেনু মিয়া জামায়াতের কর্মী এবং ৮৮ নম্বর আসামি রনি মিয়া খাজাঞ্চী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সভাপতি।

তবে মামলার আসামি ও বিএনপি নেতা এখলাছ মিয়া দাবি করেছেন, প্রতিবেশী সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিহিংসামূলকভাবে তার নাম তালিকায় যুক্ত করা হয়েছে। তিনি জানান, বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপির দায়িত্বশীলদের সঙ্গে আলোচনা হয়েছে। বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দিকী দাবি করেন, বিএনপি দলীয়ভাবে মামলাটি করিয়েছে এবং তার দলের কর্মী ও ছাত্রশিবিরের নেতাকে পরিকল্পিতভাবে আসামি করা হয়েছে। তিনি জানান, থানার ওসির সঙ্গে কথা বলে তিনি আশ্বস্ত হয়েছেন যে তদন্ত শেষে নিরপরাধদের নাম বাদ দেওয়া হবে।

মামলার বিষয়ে বাদী মো. ইরন মিয়া জানান, তিনি মামলার বিস্তারিত জানেন না এবং এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়াকে একাধিকবার ফোন করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি। উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গৌছ আলী জানিয়েছেন, বিষয়টি তারা তদন্ত করে দেখছেন এবং কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা সমাধান করা হবে। বিশ্বনাথ থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান জানান, বুধবার রাতে মামলাটি দায়ের করা হয়েছে এবং পুলিশ বর্তমানে তদন্ত কার্যক্রম চালাচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।