বাংলাদেশ

নেত্রকোনায় পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

প্রতিবেদক
গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২ গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২ যুক্তরাষ্ট্রে ভিসার শর্তাবলী নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রে ভিসার শর্তাবলী নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, ওবায়দুল কাদেরের মন্তব্য ফের আলোচনায় বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, ওবায়দুল কাদেরের মন্তব্য ফের আলোচনায় ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড়: উত্তরণের উপায় কী? ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড়: উত্তরণের উপায় কী? গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চে নাহিদের আল্টিমেটাম গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চে নাহিদের আল্টিমেটাম জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার, অভিযোগ জামায়াত নেতৃত্বাধীন জোটের জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার, অভিযোগ জামায়াত নেতৃত্বাধীন জোটের সংকুচিত শ্রমবাজার, নতুন গন্তব্যে প্রতারণার শিকার প্রবাসীরা সংকুচিত শ্রমবাজার, নতুন গন্তব্যে প্রতারণার শিকার প্রবাসীরা জামায়াতের লংমার্চে জনভোগান্তি ও জ্বালানি অপচয়ের অভিযোগ রাশেদ খানের জামায়াতের লংমার্চে জনভোগান্তি ও জ্বালানি অপচয়ের অভিযোগ রাশেদ খানের লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
সব খবর

নেত্রকোনার কলমাকান্দা ও পূর্বধলা উপজেলায় বুধবার দুপুরে পৃথক ঘটনায় প্রায় এক ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলো কলমাকান্দার রংছাতী ইউনিয়নের কালাইকান্দি গ্রামের রাজিব মিয়ার ছেলে মোয়াজ (১), পোগলা ইউনিয়নের শুনই গ্রামের টিটু মণ্ডলের ছেলে তাসকিন তারেক (১৮ মাস) এবং পূর্বধলার ধলামূলগাঁও ইউনিয়নের জামুদ গ্রামের সুমন মিয়া (৬)।

ঘটনার বিবরণ অনুযায়ী, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কালাইকান্দি গ্রামে বাড়ির উঠানে খেলার সময় সবার অগোচরে হামাগুড়ি দিয়ে পুকুরে পড়ে যায় শিশু মোয়াজ। পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে এক পর্যায়ে পুকুরে ভাসতে দেখেন। পরে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ডা. হাসিবুল হাসান তাকে মৃত ঘোষণা করেন। এর ঠিক এক ঘণ্টা পর, দুপুর দেড়টার দিকে একই উপজেলার শুনই গ্রামে বাড়ির পাশে জমে থাকা বর্ষার পানিতে ডুবে তাসকিন তারেক মারা যায়। রান্নার কাজে ব্যস্ত পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে পরে ডোবার পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করেন। স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কলমাকান্দা থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, একই দিনে পূর্বধলার ধলামূলগাঁও ইউনিয়নের জামুদ গ্রামে পুকুরের পানিতে ডুবে ছয় বছর বয়সি সুমন মিয়ার মৃত্যু হয়। তার সঙ্গে খেলতে থাকা সাত বছর বয়সি চাচাতো ভাই মোস্তাকিম বিষয়টি তাৎক্ষণিকভাবে বুঝতে পারেনি। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে সুমনকে ভাসতে দেখা যায়। তাকে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।