শিক্ষা

চাঁদপুরে আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ শুরু

প্রতিবেদক
পোশাক শিল্পে অস্থিরতা: উৎপাদন ও রপ্তানিতে বড় ধাক্কা পোশাক শিল্পে অস্থিরতা: উৎপাদন ও রপ্তানিতে বড় ধাক্কা রাজধানীতে ২৪ ঘণ্টার ডিএমপি অভিযানে গ্রেফতার ৫৫৫ জন রাজধানীতে ২৪ ঘণ্টার ডিএমপি অভিযানে গ্রেফতার ৫৫৫ জন শিক্ষা সফরে বাসের ধাক্কায় কুমিল্লার মাদ্রাসার ২ শিক্ষক নিহত, আহত ৩০ শিক্ষা সফরে বাসের ধাক্কায় কুমিল্লার মাদ্রাসার ২ শিক্ষক নিহত, আহত ৩০ ইটনায় গ্রামবাসীর অর্থায়নে কোটি টাকার সেতু নির্মাণ ইটনায় গ্রামবাসীর অর্থায়নে কোটি টাকার সেতু নির্মাণ মেরুদণ্ড সুস্থ রাখতে দৈনন্দিন যে অভ্যাসগুলো বদলে ফেলা জরুরি মেরুদণ্ড সুস্থ রাখতে দৈনন্দিন যে অভ্যাসগুলো বদলে ফেলা জরুরি ভারতীয় আধিপত্যবাদ রুখে দিতে ৭ নভেম্বরের চেতনায় ঐক্যের ডাক রাশেদ প্রধানের ভারতীয় আধিপত্যবাদ রুখে দিতে ৭ নভেম্বরের চেতনায় ঐক্যের ডাক রাশেদ প্রধানের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলারকে বেছে নিলেন ট্রাম্প হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলারকে বেছে নিলেন ট্রাম্প
সব খবর

চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বেলা আড়াইটার দিকে প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এই কর্মশালায় বিভিন্ন পর্যায়ের শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলো নিয়মিত পড়ার সময় লক্ষ্য করি অনেক সংবাদ হুবহু একই রকম হয়ে থাকে। এক্ষেত্রে প্রত্যেকটি পত্রিকার নিজস্বতা বজায় রাখা প্রয়োজন। সংবাদের গুরুত্ব বুঝে প্রচার ও প্রকাশের পাশাপাশি দায়িত্ববোধ নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। ডিসি আরও বলেন, সামাজিক দায়বদ্ধতা ভুলে যাওয়া উচিত নয়। সমাজকে সচেতন করার জন্য সাংবাদিকরা যেসব বিষয় তুলে ধরেন, সেগুলো নিজেরাও মেনে চলবেন। তিনি চাঁদপুরের অন্যান্য সংবাদের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের খবরগুলোও নিয়মিত তুলে ধরার পরামর্শ দেন। ডিসি এই প্রশিক্ষণটিকে সময়োপযোগী ও সাংবাদিকদের কর্মক্ষেত্রে অত্যন্ত কার্যকর বলে মন্তব্য করেন।

প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএ লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকমা। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিদেশি বিশেষজ্ঞ অধ্যাপক ড. গ্রেগ সাইমনস এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খান।

প্রশিক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন অফিসার আনোয়ার হাবিব কাজল। এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রভাষক মেহরাবুল হক ও তানভীর আহমেদ। অনুষ্ঠানের শুরুতে চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।