অপরাধ

চলন্ত ট্রাকে ডাকাতের হামলা, স্টিয়ারিংয়ে হেলপার, পথেই চালকের মৃত্যু

প্রতিবেদক
হুতিদের হামলা থামাতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের হুতিদের হামলা থামাতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের শক্তিশালী নতুন জাতীয় সরকার গঠনের ঘোষণা বেনিয়ামিন নেতানিয়াহুর শক্তিশালী নতুন জাতীয় সরকার গঠনের ঘোষণা বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার ভারতের অন্ধ্র উপকূলে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব ভারতের অন্ধ্র উপকূলে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে মুশফিককে ছাড়াই মাঠে নামল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে মুশফিককে ছাড়াই মাঠে নামল বাংলাদেশ গাজীপুরে বাবাকে পিটিয়ে হত্যার পর ফোন চার্জ দিতে গিয়ে আটক ছেলে গাজীপুরে বাবাকে পিটিয়ে হত্যার পর ফোন চার্জ দিতে গিয়ে আটক ছেলে ডিআইজি বাংলোয় অভিযান: স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ ডিআইজি বাংলোয় অভিযান: স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ জাপান বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ জাপান মর্গে ছবি দেখে মেয়ের খোঁজ মিলল, কিন্তু শেষবার দেখা হলো না বাবা-মায়ের মর্গে ছবি দেখে মেয়ের খোঁজ মিলল, কিন্তু শেষবার দেখা হলো না বাবা-মায়ের দেশবিরোধী চক্রান্ত রুখতে যুবদল রাজপথে সজাগ থাকবে: হুইপ দুলু দেশবিরোধী চক্রান্ত রুখতে যুবদল রাজপথে সজাগ থাকবে: হুইপ দুলু
সব খবর

ব্রাহ্মণবাড়িয়া-চট্টগ্রাম মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উজানিশার ব্রিজ এলাকায় চলন্ত একটি পণ্যবাহী ট্রাকে ডাকাত দলের নৃশংস হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোররাতে সংঘটিত এই হামলায় ট্রাকচালক মো. জামাল উদ্দিন (৫৬) গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তিনি ট্রাকের স্টিয়ারিং নিজের হেলপার মো. বিল্লাল (২৩)-এর হাতে তুলে দেন। হেলপার ট্রাকটি চালিয়ে গন্তব্যের দিকে রওনা হলেও ফেনীর মহিপাল এলাকা পার হওয়ার আগেই চালক জামাল উদ্দিন ট্রাকের ভেতরেই মারা যান।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী পণ্যবাহী ট্রাকটি উজানিশার ব্রিজ এলাকায় পৌঁছালে ৫-৬ জনের একটি অজ্ঞাত ডাকাত দল চলন্ত ট্রাকটির ডান পাশের কাঁচ ভেঙে ভেতরে ঢুকে পড়ে। ডাকাতরা চাপাতি দিয়ে চালক জামাল উদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। গুরুতর আহত হওয়ার পরও তিনি কিছু দূর ট্রাকটি চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং একপর্যায়ে হেলপারের ওপর দায়িত্ব অর্পণ করেন।

হেলপার বিল্লাল ট্রাকটি নিয়ে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন নাহার এগ্রো ফিড লিমিটেডের বিপরীতে ফারদিন পেট্রোল পাম্পের সামনে পৌঁছান। সেখানে পৌঁছানোর পর সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষকে পুরো বিষয়টি অবহিত করা হয়। খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হেলপারকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ডাকাতি ও হামলার বিস্তারিত বিবরণ দেন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, হেলপার বিল্লাল হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। নিহত জামাল উদ্দিনের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার উত্তর চর আইসা এলাকায়। তার মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। ঘটনার বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাকে অবহিত করা হয়েছে এবং নিহতের পরিবারকেও খবর দেওয়া হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।