চলতি বছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সৌদি আরবে ওমরাহ পালনকারীর সংখ্যা ১ কোটি ৫২ লাখ ছাড়িয়েছে। সৌদি আরবের জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকস (জিএএসটিএটি)-এর প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, এই তিন মাসে মোট ১ কোটি ৫২ লাখ ৩৩ হাজার ৭৬৭ জন ওমরাহ পালন করেছেন। ওমরাহ পালনকারীদের মধ্যে পুরুষের সংখ্যা ৫৯ দশমিক ৪ শতাংশ এবং নারীর হার ৪০ দশমিক ৬ শতাংশ। মোট ওমরাহ পালনকারীদের মধ্যে সৌদি নাগরিকের সংখ্যা ২৮ দশমিক ৯ শতাংশ।
আন্তর্জাতিক ওমরাহ পালনকারীর সংখ্যা ছিল ৫৭ লাখ ৬৯ হাজার ২৭১ জন। এদের মধ্যে ৪৮ দশমিক ২ শতাংশ বা ২৭ লাখ ৭৭ হাজার ৯০৪ জন পুরুষ এবং ৫১ দশমিক ৮ শতাংশ বা ২৯ লাখ ৯১ হাজার ৩৬৭ জন নারী। আন্তর্জাতিক ওমরাহ পালনকারীদের ৮৬ শতাংশ আকাশপথে, ১৩ দশমিক ৬ শতাংশ স্থলপথে এবং শূন্য দশমিক ৪ শতাংশ সমুদ্রপথে সৌদি আরবে প্রবেশ করেছেন। আন্তর্জাতিক ওমরাহ পালনকারীদের ক্ষেত্রে জানুয়ারি মাসে সর্বোচ্চ ২২ লাখ ৩৭ হাজার ৪১৮ জন ওমরাহ পালন করেন, যা প্রথম প্রান্তিকের মোট সংখ্যার ৩৮ দশমিক ৮ শতাংশ। অন্যদিকে মার্চ মাসে এই সংখ্যা কমে ১৩ লাখ ৯০ হাজার ১৩০ জনে নেমে আসে। বয়স বিবেচনায় আন্তর্জাতিক ওমরাহ পালনকারীদের বড় একটি অংশ (১৮ দশমিক ৮ শতাংশ) ৫৫ থেকে ৬৪ বছর বয়সী।
দেশীয় ওমরাহ পালনকারীর সংখ্যা ছিল প্রায় ৯৪ লাখ ৬৪ হাজার ৪৯৬ জন। এর মধ্যে সৌদি নাগরিক ছিলেন ৪৩ লাখ ৯৬ হাজার ৮২৮ জন বা ৪৬ দশমিক ৫ শতাংশ এবং সৌদি নাগরিক নন এমন মানুষের সংখ্যা ৫০ লাখ ৬৭ হাজার ৬৬৮ জন বা ৫৩ দশমিক ৫ শতাংশ। দেশীয় ওমরাহ পালনকারীদের মধ্যে ৬৬ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৩ দশমিক ৮ শতাংশ নারী। এছাড়া ৯০ লাখ ২৬ হাজার ১০৮ জন একবার এবং ৪ লাখ ৩৮ হাজার ৩৮৮ জন একাধিকবার ওমরাহ পালন করেছেন। দেশীয় ওমরাহ পালনকারীদের মধ্যে ৭৫ দশমিক ৪ শতাংশ পরিবারের সঙ্গে, ১৭ দশমিক ২ শতাংশ একা এবং ৭ দশমিক ৪ শতাংশ বন্ধুদের সঙ্গে ওমরাহ পালন করেন। অঞ্চলভিত্তিক হিসেবে মক্কা অঞ্চলে ওমরাহ পালনকারীর হার ছিল সবচেয়ে বেশি (৪৩ শতাংশ), আর সবচেয়ে কম ছিল নর্দার্ন বর্ডারস অঞ্চলে (শূন্য দশমিক ৪ শতাংশ)। দেশীয় ওমরাহ পালনকারীদের মধ্যে ফেব্রুয়ারি মাসে সর্বোচ্চ ৪৫ লাখ ৫৮ হাজার ৫৭০ জন ওমরাহ পালন করেন।
প্রতিবেদনে মদিনায় দর্শনার্থীদের পরিসংখ্যানও তুলে ধরা হয়েছে। প্রথম প্রান্তিকে মদিনায় আন্তর্জাতিক দর্শনার্থীর সংখ্যা ছিল ৩৭ লাখ ৪১ হাজার ৪৬০ জন। একই সময়ে ধর্মীয় উদ্দেশ্যে মদিনায় যাওয়া দেশীয় দর্শনার্থীর সংখ্যা ছিল ১৯ লাখ ৮৪ হাজার ১৯৩ জন। দেশীয় দর্শনার্থীদের মধ্যে সৌদি নাগরিক ছিলেন ৯ লাখ ৭৫ হাজার ২৭৮ জন (২৭৮), যা মোটের ৪৯ দশমিক ২ শতাংশ। আর সৌদি নাগরিক নন এমন দর্শনার্থীর সংখ্যা ছিল ১০ লাখ ৮ হাজার ৯১৫ জন (৯১৫), অর্থাৎ ৫০ দশমিক ৮ শতাংশ (২৭৮)।
দেশীয় ওমরাহ পালনকারীদের মধ্যে পুরুষের সংখ্যা ছিল প্রায় ৬২ লাখ ৬৫ হাজার ৮১০ জন বা ৬৬ দশমিক ২ শতাংশ। নারী ছিলেন প্রায় ৩১ লাখ ৯৮ হাজার ৬৮৬ জন বা ৩৩ দশমিক ৮ শতাংশ। দেশীয় ওমরাহ পালনকারীদের মধ্যে ৯০ লাখ ২৬ হাজার ১০৮ জন একবার ওমরাহ পালন করেছেন। আর ৪ লাখ ৩৮ হাজার ৩৮৮ জন একাধিকবার ওমরাহ পালন করেন। একাধিকবার ওমরাহ পালনকারীরা দেশীয় মোট ওমরাহ পালনকারীর ৪ দশমিক ৬ শতাংশ।
প্রতিবেদনে আরও বলা হয়, দেশীয় ওমরাহ পালনকারীদের ৭৫ দশমিক ৪ শতাংশ পরিবারের সঙ্গে ওমরাহ পালন করেছেন। ১৭ দশমিক ২ শতাংশ একা এবং ৭ দশমিক ৪ শতাংশ বন্ধুদের সঙ্গে ওমরাহ পালন করেন। অঞ্চলভিত্তিক হিসাবে মক্কা অঞ্চলে দেশীয় ওমরাহ পালনকারীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি- ৪০ লাখ ৬৬ হাজার ৬৬৯ জন, যা মোটের ৪৩ শতাংশ। এরপর রয়েছে রিয়াদ অঞ্চল, যেখানে ওমরাহ পালন করেন ২০ লাখ ২৬ হাজার ২৯ জন, অর্থাৎ ২১ দশমিক ৪ শতাংশ। সবচেয়ে কম দেশীয় ওমরাহ পালনকারী ছিল নর্দার্ন বর্ডারস অঞ্চলে- ৪১ হাজার ৭১৮ জন, যা মোটের মাত্র শূন্য দশমিক ৪ শতাংশ।

















