রাজনীতি

জনগণের অধিকার আদায়ে রাজপথে নামতে বাধ্য হয়েছি: ডা. শফিকুর রহমান

প্রতিবেদক
ব্রিকস ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত-চীন একযোগে কাজ করবে ব্রিকস ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত-চীন একযোগে কাজ করবে হুতিদের কাছে কেন পিছু হটল যুক্তরাষ্ট্র, নেপথ্যে বড় ব্যর্থতা হুতিদের কাছে কেন পিছু হটল যুক্তরাষ্ট্র, নেপথ্যে বড় ব্যর্থতা টাঙ্গাইলে হাসপাতালের আঙিনা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলে হাসপাতালের আঙিনা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ঝুলন্ত সেতু পানিতে, তবুও সেলফিতে পর্যটকরা ঝুলন্ত সেতু পানিতে, তবুও সেলফিতে পর্যটকরা বাহাত্তরের সংবিধান ডাস্টবিনে ফেলার কথা বলেছিলেন খালেদা জিয়া: তাজুল ইসলাম বাহাত্তরের সংবিধান ডাস্টবিনে ফেলার কথা বলেছিলেন খালেদা জিয়া: তাজুল ইসলাম মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে ব্রিকসের উদ্বেগ, সংযমের আহ্বান মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে ব্রিকসের উদ্বেগ, সংযমের আহ্বান নাটোরের নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই রহিদুল ইসলামের বসতঘর নাটোরের নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই রহিদুল ইসলামের বসতঘর ইউরোপে অবৈধ প্রবেশে বাংলাদেশিরা শীর্ষে, কমেছে মোট সংখ্যা ইউরোপে অবৈধ প্রবেশে বাংলাদেশিরা শীর্ষে, কমেছে মোট সংখ্যা জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসে ডিএনসিসির স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসে ডিএনসিসির স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ইয়াবা পাচার ঠেকাতে এআই ক্যামেরা ও তল্লাশিচৌকির প্রস্তাব পুলিশের ইয়াবা পাচার ঠেকাতে এআই ক্যামেরা ও তল্লাশিচৌকির প্রস্তাব পুলিশের
সব খবর

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ ভালো নেই এবং সার্বিকভাবে দেশও ভালো নেই। জনগণের অধিকার আদায়ে তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন বলে তিনি মন্তব্য করেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল (মরিচতলা) গ্রামের একটি স্থানীয় মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত জনতার উদ্দেশে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সকালে ডা. শফিকুর রহমান মানিকপোটল গ্রামে আব্দুল মালেকের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশের প্রতিটি স্তরে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও বেহায়াপনা ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ চরম বিপাকে রয়েছে। বিদ্যুৎ সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করার পর মানুষ ঘরে ফিরেও বিশ্রাম নিতে পারছে না, কারণ বিদ্যুৎ থাকে না। বিদ্যুৎ প্রসঙ্গে সংসদে কথা বললে বিদ্যুৎমন্ত্রী অদ্ভুত যুক্তি দেন যে, লাইনের দৈর্ঘ্য বেশি হওয়ার কারণে বিদ্যুৎ আসতে দেরি হয়।

তিনি আরও বলেন, দেশে তীব্র জ্বালানি সংকট চলছে। সরকারকে সহযোগিতা করার জন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলেও তা গ্রহণ করা হয়নি। অথচ সাধারণ মানুষ সংকটে থাকলেও মন্ত্রী ও সংসদ সদস্যদের কোনো সংকট নেই। সারের তীব্র সংকটের বিষয়ে তিনি বলেন, কৃষক সার পাচ্ছেন না, আর বাজারে ১ হাজার ৪০০ টাকার সার ২ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। সরকার প্রতিটি ঘাটে চোর বসিয়েছে বলেও তিনি তীব্র অভিযোগ করেন। জনগণের কষ্টের কথা সংসদে তুলে ধরার চেষ্টা করলেও সরকার তা করতে দিচ্ছে না বলে তিনি জানান।

এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।