ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আয়োজিত নৈশভোজে অংশ নেননি ব্রিকস জোটের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা। গত শনিবার রাতে অনুষ্ঠিত এই আয়োজনে অনুপস্থিত ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ। দিল্লিতে অবস্থান করা সত্ত্বেও তাদের এই নৈশভোজে দেখা যায়নি।
তবে এই আয়োজনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ব্রিকস জোটের অন্য নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া ভারতের কেন্দ্রীয় সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও নৈশভোজে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত থাকা কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে ছিলেন অমিত শাহ, নির্মলা সীতারামন, পীযূষ গোয়েল ও অশ্বিনী বৈষ্ণব। এছাড়া লোকসভার স্পিকার ওম বিড়লা এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও সেখানে উপস্থিত ছিলেন।
অন্যান্য মুখ্যমন্ত্রীদের মধ্যে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়নবিস, পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী এবং আসামের হিমন্ত বিশ্বশর্মা নৈশভোজে অংশ নেন। কেন্দ্রীয় মন্ত্রী ও মুখ্যমন্ত্রীরা সংসদ ভবন থেকে দুটি বাসে করে নয়াদিল্লির কেন্দ্রীয় এলাকায় অবস্থিত ভারত মণ্ডপমে নৈশভোজের জন্য যান।

















