সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান এলাকায় ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির ছোড়া একটি প্রজেক্টাইলের আঘাতে দুজন ব্যক্তি আহত হয়েছেন। শনিবার জাজানের আল-তুওয়াল গভর্নরেটে এই হামলার ঘটনা ঘটে বলে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
এই হামলায় একটি মসজিদসহ বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বেশ কয়েকটি যানবাহনও হামলার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
সৌদি বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে এই ঘটনাকে আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করা হয়েছে। হামলার পরপরই কর্তৃপক্ষ প্রয়োজনীয় জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানানো হয়েছে।

















