অপরাধ

পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় আহত পর্যটক

প্রতিবেদক
জাতিসংঘ অধিবেশনে ট্রাম্পের বৈঠকে নেই নেতানিয়াহু, রুবিওর সাথে সাক্ষাতের সম্ভাবনা জাতিসংঘ অধিবেশনে ট্রাম্পের বৈঠকে নেই নেতানিয়াহু, রুবিওর সাথে সাক্ষাতের সম্ভাবনা দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ, ভরি ২ লাখ ৩৪ হাজার ছাড়াল দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ, ভরি ২ লাখ ৩৪ হাজার ছাড়াল দেশের সব জেলা পরিষদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের দেশের সব জেলা পরিষদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ১১ দিন পর বিএসএফের হেফাজত থেকে মুক্ত ৫ বাংলাদেশি ১১ দিন পর বিএসএফের হেফাজত থেকে মুক্ত ৫ বাংলাদেশি দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণ ও রুপার দাম দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণ ও রুপার দাম জামায়াতের লংমার্চের ওপর নজর রাখছে বিএনপি, কার্যকারিতা নিয়ে প্রশ্ন মিসরের আল-আজহার থেকে ১০ কেরাতে সনদ পেলেন বাংলাদেশি রায়হান মিসরের আল-আজহার থেকে ১০ কেরাতে সনদ পেলেন বাংলাদেশি রায়হান ভুয়া খবরের অভিযোগে সিএনএনসহ তিন সংবাদমাধ্যম নিষিদ্ধ করলেন ট্রাম্প ভুয়া খবরের অভিযোগে সিএনএনসহ তিন সংবাদমাধ্যম নিষিদ্ধ করলেন ট্রাম্প রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা, ভারতের পণ্যে শুল্কের ক্ষমতা পেল যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা, ভারতের পণ্যে শুল্কের ক্ষমতা পেল যুক্তরাষ্ট্র অস্ত্রের সন্ধান দিলে তথ্যদাতাকে পুরস্কৃত করবে এসআরবি, আইনি জটিলতা থাকবে না অস্ত্রের সন্ধান দিলে তথ্যদাতাকে পুরস্কৃত করবে এসআরবি, আইনি জটিলতা থাকবে না
সব খবর

প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে মুশুরিয়া পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় সুব্রত বিশ্বাস (২৫) নামে এক পর্যটক আহত ও রক্তাক্ত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কোটালীপাড়া উপজেলার মুশুরিয়া পদ্মবিলের জহরেরকান্দি জয়ধরবাড়ী ঘাটে এই ঘটনা ঘটে। আহত সুব্রত বরিশালের উজিরপুর উপজেলার সাতলা গ্রামের সুনীল বিশ্বাসের ছেলে।

পর্যটকদের সঙ্গে কথা কাটাকাটির জেরে মাঝিরা তাদের মোটরসাইকেলের তেলের লাইন ও পিকআপের তার ছিঁড়ে দেয় বলে অভিযোগ উঠেছে। সুব্রতর সঙ্গে থাকা পর্যটক সত্যজিত বিশ্বাস জানান, বিকেলে তারা পদ্মবিলে ঘুরতে যান। সেখানে ঘাটের মাঝিদের সঙ্গে বেশি ভাড়া দাবি করা নিয়ে তাদের মধ্যে বচসা হয়। একপর্যায়ে মাঝিরা তাদের মোটরসাইকেলের তেলের লাইন ও পিকআপের তার ছিঁড়ে দেয়। এই ঘটনার প্রতিবাদ করলে আবারও কথা কাটাকাটি হয় এবং মাঝিরা সুব্রতকে মারধর করে রক্তাক্ত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করে।

ঘটনার প্রত্যক্ষদর্শী পাভেল সমদ্দার, বাদল বাড়ৈ, সোনাতন বৈদ্য ও সজিব বৈরাগী জানান, তারা ভ্যানযোগে যাওয়ার সময় কয়েকজন মিলে এক যুবককে মারধর করতে দেখেন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে।

পর্যটক সুব্রত বিশ্বাসের ওপর হামলায় বিদ্যুৎ জয়ধর, অনিক জয়ধর এবং হৃদয় জয়ধরসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তবে তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। জানা গেছে, বিদ্যুৎ জয়ধর বঙ্কিম জয়ধরের ছেলে, অনিক জয়ধর অরুণ জয়ধরের ছেলে এবং হৃদয় জয়ধর রমেন জয়ধরের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, জহরেরকান্দি জয়ধরবাড়ী ঘাটের মাঝি বিদ্যুৎ জয়ধর, অনিক জয়ধর এবং হৃদয় জয়ধরের বিরুদ্ধে এর আগেও পর্যটকদের সঙ্গে দুর্ব্যবহার ও হয়রানির অভিযোগ রয়েছে। নৌকার বেশি ভাড়া দাবি, ঘাটে যাতায়াতসহ বিভিন্ন বিষয় নিয়ে পর্যটকদের সঙ্গে তাদের বাকবিতণ্ডার ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও, তারা বৈদ্যবাড়ী ঘাটের আদলে একটি গেট তৈরি করে দর্শনার্থীদের আকৃষ্ট করার চেষ্টা করছেন বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক তদন্ত বা ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, তা জানা যায়নি।

মুশুরিয়া পদ্মবিলে দর্শনার্থীদের যাতায়াতের জন্য দুটি ঘাট রয়েছে। এর মধ্যে মুশুরিয়া বৈদ্যবাড়ী ঘাটটি দীর্ঘদিনের পুরোনো ও পরিচিত। অন্যটি হলো জহরেরকান্দি জয়ধরবাড়ী ঘাট। তবে এই ঘাটের কয়েকজন মাঝির বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ নিয়ে পর্যটক ও স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে।

স্থানীয়দের মতে, পর্যটনকেন্দ্রে দর্শনার্থীদের নিরাপত্তা ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করা জরুরি। ঘাটের মাঝিদের সঙ্গে পর্যটকদের বিরোধ, হয়রানি বা হামলার মতো ঘটনা ঘটলে তা পর্যটকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে পারে এবং পুরো এলাকার পর্যটন পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই ঘাটগুলোতে সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সিরাজ হোসেন বলেন, “বিষয়টি লোকমুখে শুনেছি। তবে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” পুলিশে লিখিত অভিযোগ না থাকায় এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি।

স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মুশুরিয়া পদ্মবিলের ঘাটগুলোতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। তারা প্রশ্ন তোলেন, পদ্মবিলের সৌন্দর্য দেখতে এসে একজন পর্যটককে রক্তাক্ত হয়ে হাসপাতালে যেতে হলে, এই অপরূপ জনপদে পর্যটকদের নিরাপত্তার দায় কে নেবে?