বেসামরিক পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের ক্ষেত্রে কৌশলগত সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একটি নতুন চুক্তি সই করেছে। এই চুক্তির আওতায় উভয় দেশ প্রযুক্তিগত বিনিময়, পারমাণবিক নিরাপত্তা এবং বেসামরিক জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দিয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে জ্যাকব হেলবার্গ স্বাক্ষর করেন। এ চুক্তির মাধ্যমে বৈজ্ঞানিক ও কারিগরি ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন পথ উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এই চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং এ সংক্রান্ত একটি ছবিও প্রকাশ করা হয়েছে।
prothomalo-bangla/2026-09-26/49kg81g6/layout-1600×1067-2.png
https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-09-26/49kg81g6/layout-1600×1067-2.png

















