অপরাধ

২৭ বছর পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি জয়নাল গ্রেপ্তার

প্রতিবেদক
সংবিধানে মৌলিক পরিবর্তন আনলে ফের গণভোটের বাধ্যবাধকতা সংবিধানে মৌলিক পরিবর্তন আনলে ফের গণভোটের বাধ্যবাধকতা নোয়াখালীতে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ও হামলা: আহত ৩ নোয়াখালীতে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ও হামলা: আহত ৩ ডুয়েটে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন নিয়ে গোলটেবিল বৈঠক ডুয়েটে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন নিয়ে গোলটেবিল বৈঠক সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা নিয়ে সরব জামায়াত আমির শফিকুর রহমান সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা নিয়ে সরব জামায়াত আমির শফিকুর রহমান রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: ৬ আসামিকে কারাগারে পাঠালেন আদালত রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: ৬ আসামিকে কারাগারে পাঠালেন আদালত রাড্ডা হাসপাতালে ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রীর নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষুব্ধ নাহিদ ইসলাম রাড্ডা হাসপাতালে ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রীর নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষুব্ধ নাহিদ ইসলাম দখলবাজি ও চাঁদাবাজি রোধে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি দখলবাজি ও চাঁদাবাজি রোধে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি আয়াতুল্লাহ খামেনিকে হত্যা অগ্রহণযোগ্য, জাতিসংঘে মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর আয়াতুল্লাহ খামেনিকে হত্যা অগ্রহণযোগ্য, জাতিসংঘে মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর সরকারের পাঁচ বছরের ম্যান্ডেট ও সাধারণ মানুষের প্রত্যাশার হিসাব সরকারের পাঁচ বছরের ম্যান্ডেট ও সাধারণ মানুষের প্রত্যাশার হিসাব শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করলেন শ্রমিকরা শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করলেন শ্রমিকরা
সব খবর

দীর্ঘ ২৭ বছর আত্মগোপনে থাকা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জয়নাল সরদারকে (৫৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত শনিবার রাত ১১টার দিকে খুলনা নগরের সোনাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবির দাবি, গ্রেপ্তার জয়নাল সন্ত্রাসী এরশাদ শিকদারের অন্যতম সহযোগী ছিলেন।

এসআরবি-৬ ও এসআরবি-৮–এর যৌথ দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় নগরের সোনাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার জয়নাল খুলনার রূপসা থানার চাঞ্চল্যকর একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন। তাঁর বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার বংকুরা গ্রামে।

রোববার দুপুরে এসআরবি জানায়, ১৯৯৯ সালে রূপসা থানায় একটি হত্যা মামলা হয়। পুলিশের পক্ষ থেকে করা সেই মামলায় এজাহারনামীয় আটজন আসামি ছিলেন। তাঁদের মধ্যে এরশাদ শিকদার ছিলেন ১ নম্বর আসামি। মামলার পর থেকে জয়নাল আত্মগোপনে ছিলেন। হত্যা মামলায় জয়নালের অপরাধ প্রমাণিত হওয়ায় ২০২৫ সালের ৩ ডিসেম্বর আদালত তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে লাশ গুমের অপরাধে পৃথকভাবে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গ্রেপ্তার জয়নালের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নগরের সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে এসআরবি। গতকাল বেলা সাড়ে ৩টার দিকে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, এখনো তাঁকে থানায় হস্তান্তর করা হয়নি।