বিশ্ব

২৪ ঘণ্টার ব্যবধানে মিয়ানমারে পরপর দুটি ভূমিকম্প

প্রতিবেদক
স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি জুবাইদা রহমানের আহ্বান স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি জুবাইদা রহমানের আহ্বান রাজনৈতিক কার্যালয়ে হামলা: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রাজনৈতিক কার্যালয়ে হামলা: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন নতুন বেতন কাঠামোয় জটিলতা, রোববারও বঞ্চিত হবেন অনেক সরকারি কর্মচারী নতুন বেতন কাঠামোয় জটিলতা, রোববারও বঞ্চিত হবেন অনেক সরকারি কর্মচারী জননিরাপত্তা রক্ষায় আইজিপির বক্তব্যকে সময়োপযোগী দেখছে পুলিশ অ্যাসোসিয়েশন জননিরাপত্তা রক্ষায় আইজিপির বক্তব্যকে সময়োপযোগী দেখছে পুলিশ অ্যাসোসিয়েশন ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি: ২০ জনের মামলার প্রতিবেদন ২০ জানুয়ারি ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি: ২০ জনের মামলার প্রতিবেদন ২০ জানুয়ারি শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে অর্ণব, বন্দরে ৩ নম্বর সংকেত শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে অর্ণব, বন্দরে ৩ নম্বর সংকেত বান্দরবানের লামায় বজ্রপাতে শিশুসহ দুইজনের মৃত্যু বান্দরবানের লামায় বজ্রপাতে শিশুসহ দুইজনের মৃত্যু জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নয় কর্মকর্তাকে বদলি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নয় কর্মকর্তাকে বদলি যান্ত্রিক ত্রুটিতে ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ বিভ্রাট যান্ত্রিক ত্রুটিতে ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ বিভ্রাট ঢাকার একাংশসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয় ঢাকার একাংশসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয়
সব খবর

মিয়ানমারে ২৪ ঘণ্টার ব্যবধানে পরপর দুটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, সর্বশেষ শনিবার (১১ জুলাই) ভোররাতে দেশটিতে ৪.১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এর ঠিক আগের দিন শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় সেখানে ৪.৫ মাত্রার আরেকটি কম্পন রেকর্ড করা হয়েছিল।

এনসিএস-এর তথ্য অনুযায়ী, শনিবারের ভূমিকম্পটি ভারতীয় প্রমাণ সময় (আইএসটি) রাত ১২টা ২০ মিনিটে আঘাত হানে। সংস্থাটি তাদের এক্স হ্যান্ডেলে জানায়, এই কম্পনটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৯০ কিলোমিটার গভীরে, যার স্থানাঙ্ক ২১.৬৯৮ উত্তর অক্ষাংশ এবং ৯৪.৫০৪ পূর্ব দ্রাঘিমাংশ। এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে (আইএসটি) প্রথম দফায় কেঁপে ওঠে মিয়ানমার, যার কেন্দ্র ছিল ভূগর্ভের ১০০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পবিদরা জানিয়েছেন, মায়ানমার ভৌগোলিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত। দেশটি মূলত ভারতীয়, ইউরেশীয়, সুন্দা এবং বার্মা—এই চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে থাকায় এখানে প্রতিনিয়ত ভূগর্ভস্থ সক্রিয় প্রক্রিয়া সচল থাকে। দীর্ঘ উপকূলরেখা বরাবর মাঝারি ও বড় মাত্রার ভূমিকম্প এবং সুনামির ঝুঁকি দেশটিতে স্থায়ীভাবে বিদ্যমান।

বিশেষজ্ঞদের মূল উদ্বেগের কারণ দেশটির মধ্য দিয়ে বয়ে যাওয়া ১,৫০০ কিলোমিটার দীর্ঘ ‘সাগাইং ফল্ট’ বা ফাটল রেখা। এই ফাটলটি আন্দামান স্প্রেডিং সেন্টারকে উত্তরের সাগাইং ফল্ট নামক একটি সংঘর্ষ অঞ্চলের সাথে যুক্ত করেছে। এই ঝুঁকিপূর্ণ ফাটল এলাকার আশেপাশেই সাগাইং, মান্দালে, বাগো ও ইয়াঙ্গুনের মতো বড় শহরগুলো অবস্থিত, যেখানে মিয়ানমারের মোট জনসংখ্যার প্রায় ৪৬ শতাংশ মানুষ বসবাস করে।

গবেষকদের মতে, ইয়াঙ্গুন শহরটি মূল ফাটল রেখা থেকে কিছুটা দূরে অবস্থিত হলেও এর অতিরিক্ত ঘনবসতির কারণে এখানে ক্ষয়ক্ষতির ঝুঁকি সবচেয়ে বেশি। অতীতের রেকর্ড অনুযায়ী, ১৯০৩ সালে বাগো অঞ্চলে হওয়া ৭.০ মাত্রার একটি প্রলয়ঙ্করী ভূমিকম্পের আঘাতে ইয়াঙ্গুন শহরও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত, সাম্প্রতিক এই দুটি ভূমিকম্পে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।