বাংলাদেশ

টঙ্গীতে খালে গোসল করতে নেমে দুই ভাই-বোনের মৃত্যু

প্রতিবেদক
বার্সেলোনাকে হারিয়ে পিএসজির ৪-২ গোলের জয় বার্সেলোনাকে হারিয়ে পিএসজির ৪-২ গোলের জয় প্রবাসী আয়ের সিংহভাগ ভোগে ব্যয়, বিনিয়োগে অনীহা প্রবাসী আয়ের সিংহভাগ ভোগে ব্যয়, বিনিয়োগে অনীহা সৌদি আরবের স্বাস্থ্য খাতে ১৯ হাজার কর্মী নিয়োগের ঘোষণা সৌদি আরবের স্বাস্থ্য খাতে ১৯ হাজার কর্মী নিয়োগের ঘোষণা ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি, বাতিল হলো ৩ লাখেরও বেশি ভিসা ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি, বাতিল হলো ৩ লাখেরও বেশি ভিসা খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকবে একাধিক কর্মসূচি খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকবে একাধিক কর্মসূচি আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, বিশ্বে নবম স্থানে রাজধানী আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, বিশ্বে নবম স্থানে রাজধানী রবীন্দ্রনাথকে শান্তিতে থাকতে দিন: রাষ্ট্রদ্রোহ মামলা ও জাতীয় সংগীত বিতর্ক রবীন্দ্রনাথকে শান্তিতে থাকতে দিন: রাষ্ট্রদ্রোহ মামলা ও জাতীয় সংগীত বিতর্ক জাতীয় ক্যানসার হাসপাতালে রেডিওথেরাপির সিরিয়াল বন্ধ, বিপাকে রোগীরা জাতীয় ক্যানসার হাসপাতালে রেডিওথেরাপির সিরিয়াল বন্ধ, বিপাকে রোগীরা বগুড়ায় যুবককে কুপিয়ে জখম: ১০-১২ জনের হামলা বগুড়ায় যুবককে কুপিয়ে জখম: ১০-১২ জনের হামলা ফ্রান্সে বিক্ষোভ দমনে শনিবার সেনা মোতায়েনের ঘোষণা সরকারের ফ্রান্সে বিক্ষোভ দমনে শনিবার সেনা মোতায়েনের ঘোষণা সরকারের
সব খবর

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের খালে গোসল করতে নেমে পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে টঙ্গী পশ্চিম থানাধীন বাকরাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো আব্দুল্লাহ (৬) ও তার বড় বোন সুমাইয়া (৮)। তারা পটুয়াখালী জেলার দশমিনা থানার গছানি এলাকার বাসিন্দা এবং বর্তমানে বাকরাল গ্রামের মাসুমের বাড়িতে ভাড়াটিয়া মো. রাব্বি শেখ ও রাবেয়া দম্পতির সন্তান হিসেবে বসবাস করছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে আব্দুল্লাহ ও সুমাইয়াসহ মোট তিন শিশু বাকরাল গ্রামের পাশে তুরাগ নদের খালসংলগ্ন জলাশয়ে গোসল করতে নামে। এ সময় পানির প্রবল স্রোতে দুই ভাই-বোন তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা অপর এক শিশু সাঁতরে তীরে উঠে আসতে সক্ষম হয় এবং বিষয়টি স্থানীয় লোকজন ও নিহতদের পরিবারের সদস্যদের জানায়।

খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং জলাশয়ে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর বিকেল ৩টার দিকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। ঘটনার খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ এখলাছ উদ্দিন ফরাজী সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছে নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানিয়েছেন, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।