বাংলাদেশ

হুতি হামলায় ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী

প্রতিবেদক
ধর্মীয় পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে ধর্মীয় পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে মিসরে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১৩ পর্যটক নিহত মিসরে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১৩ পর্যটক নিহত মিসরে পর্যটকবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৩ মিসরে পর্যটকবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৩ রাশিয়ায় চাকরি নিয়ে গিয়ে যুদ্ধ, ৩ বছরে নিহত ৫৪ বাংলাদেশি রাশিয়ায় চাকরি নিয়ে গিয়ে যুদ্ধ, ৩ বছরে নিহত ৫৪ বাংলাদেশি ভিসা অব্যাহতি ও কূটনৈতিক সহযোগিতায় কম্বোডিয়া-ক্রোয়েশিয়ার নতুন চুক্তি ভিসা অব্যাহতি ও কূটনৈতিক সহযোগিতায় কম্বোডিয়া-ক্রোয়েশিয়ার নতুন চুক্তি সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নজরুল ও সুইটি পৃথক অভিযোগে বন্দী ছিলেন সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নজরুল ও সুইটি পৃথক অভিযোগে বন্দী ছিলেন বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মাইকেল জ্যাকসনের দ্বিতীয় বায়োপিকে থাকবে বিতর্কিত যৌন নির্যাতনের অধ্যায় মাইকেল জ্যাকসনের দ্বিতীয় বায়োপিকে থাকবে বিতর্কিত যৌন নির্যাতনের অধ্যায় ইয়েমেনে হুথি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ ইয়েমেনে হুথি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর ও লুটপাট হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর ও লুটপাট
সব খবর

সৌদি আরবের বিমানবন্দরে ইয়েমেনের হুতি গোষ্ঠীর দফায়-দফায় হামলার কারণে কার্যক্রম ব্যাহত হওয়ায় ঢাকা থেকে সৌদিগামী ১২৬টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে ১৯ হাজার ৩৭৭ জন বিমানযাত্রী অনিশ্চয়তা ও ভোগান্তির মুখে পড়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক কাউসার মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন। বেবিচকের দেওয়া তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ১২৬টি ফ্লাইটের মধ্যে ৫৯টি ছিল সরাসরি এবং ৬৭টি ছিল ট্রানজিট ফ্লাইট। সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে চলাচলে বিধিনিষেধের প্রভাবেই এসব ফ্লাইট বাতিল হয়েছে বলে জানানো হয়।

সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২০টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট বাতিল হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী তাদের সব ফ্লাইট বাতিল করেছে। অন্যদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদ রুটে তাদের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। তবে পরিস্থিতি পর্যালোচনা করে আগামী ২১ অক্টোবর থেকে দাম্মামগামী ফ্লাইট পুনরায় চালু করার পরিকল্পনা রয়েছে বিমানের।

ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে সবচেয়ে বেশি বাতিল হয়েছে ইন্ডিগো এয়ারলাইন্সের, ভারতীয় এই এয়ারলাইন্সের ২৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, সালাম এয়ারের সাতটি, কাতার এয়ারওয়েজের নয়টি, ফ্লাই দুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার ছয়টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর থেকে ইয়েমেনের হুতি গোষ্ঠী সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে দফায়-দফায় হামলা চালিয়ে আসছে। এই হামলার পর থেকেই ঢাকা থেকে সৌদিগামী ফ্লাইটগুলো বাতিল করা শুরু হয়।