অপরাধ

রাজশাহী স্টেশনে যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগে আরএনবি সদস্য বরখাস্ত

প্রতিবেদক
সরকার ব্যর্থতা ঢাকতে বিরোধী দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: শফিকুর রহমান সরকার ব্যর্থতা ঢাকতে বিরোধী দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: শফিকুর রহমান কুয়েত থেকে ফিরলেন প্রবাসী জিয়াউর রহমানের নিথর দেহ কুয়েত থেকে ফিরলেন প্রবাসী জিয়াউর রহমানের নিথর দেহ সোমবার খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস শুরু ১ নভেম্বর থেকে সোমবার খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস শুরু ১ নভেম্বর থেকে বিএনপি আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়েছে, দাবি জামায়াত আমিরের বিএনপি আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়েছে, দাবি জামায়াত আমিরের স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বেঞ্চ বাড়িয়ে মামলার জট কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল বেঞ্চ বাড়িয়ে মামলার জট কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট: ১৫ নভেম্বরের মধ্যে বাস্তবায়নের নির্দেশ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট: ১৫ নভেম্বরের মধ্যে বাস্তবায়নের নির্দেশ সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগে মাছ শিকার, হুমকির মুখে জীববৈচিত্র্য সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগে মাছ শিকার, হুমকির মুখে জীববৈচিত্র্য নারায়ণগঞ্জে কুবি ছাত্রীর মরদেহ উদ্ধার: স্বামী আটক নারায়ণগঞ্জে কুবি ছাত্রীর মরদেহ উদ্ধার: স্বামী আটক লোকসানের ভয় কাটিয়ে ক্ষেতলালে আগাম আলু চাষে ব্যস্ত কৃষক লোকসানের ভয় কাটিয়ে ক্ষেতলালে আগাম আলু চাষে ব্যস্ত কৃষক
সব খবর

রাজশাহী রেলস্টেশনে দুই যাত্রীর কাছ থেকে ১০ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সিপাহী আমিনুল ইসলাম পলাশকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আরএনবির পশ্চিমাঞ্চল জোনের চিফ কমান্ড্যান্ট মোহা. আশাবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত সিপাহীর বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত সিপাহী পলাতক রয়েছেন এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে।

ভুক্তভোগী দুই যাত্রী হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার সরকারপাড়া গ্রামের বাসিন্দা রুবেল (২৫) এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চর চকপাড়া গ্রামের বাসিন্দা অলিউল্লাহ। অভিযোগ অনুযায়ী, গত বুধবার রাতে তারা কুষ্টিয়া থেকে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছান। রাত বেশি হওয়ায় তারা স্টেশনের প্ল্যাটফর্মে রাত কাটানোর সিদ্ধান্ত নেন। সেখানে খাবার খাওয়ার সময় আরএনবি সিপাহী আমিনুল ইসলাম পলাশ ও তার সহযোগী আরও দুজন সেখানে উপস্থিত হন। এক পর্যায়ে তারা যাত্রীদের থানায় নিয়ে যাওয়ার ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ১০ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেন।

ঘটনার রাতেই ভুক্তভোগীরা আরএনবির রাজশাহী স্টেশন চৌকির ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরদিন বৃহস্পতিবার সকালে অভিযুক্ত সিপাহী যাত্রীদের সাথে বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা করেন বলে জানা গেছে। তবে ভুক্তভোগীরা অভিযোগ প্রত্যাহার করতে রাজি হননি। এরপর থেকে আমিনুল স্টেশনে আর উপস্থিত হননি।

আরএনবির পশ্চিমাঞ্চল জোনের চিফ কমান্ড্যান্ট মোহা. আশাবুল ইসলাম জানান, ভুক্তভোগীদের লিখিত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তিনি আরও বলেন, পূজার ছুটির কারণে অফিস বন্ধ থাকায় আগামী রোববার অভিযুক্ত সিপাহীকে তিন দিনের সময়সীমা দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। এরপর বিধি অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।