বিদেশি পর্যটকদের কাছ থেকে কার্ডের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করে অর্জিত বৈদেশিক মুদ্রার (ডলার) একটি অংশ এখন নিজেদের কাছে সংরক্ষণ করতে পারবে দেশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান। হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ এবং শপিং মলসহ এই ধরনের প্রতিষ্ঠানগুলোর জন্য এমন সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, অর্জিত বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ নিজেদের কাছে রাখার সুযোগ পাবে এসব প্রতিষ্ঠান। বাকি ৮৫ শতাংশ বৈদেশিক মুদ্রা অবশ্য টাকায় রূপান্তর করতে হবে। এই সিদ্ধান্তের ফলে ব্যবসায়ীরা বিদেশি মুদ্রার ব্যবস্থাপনায় আরও সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।
















